ওনার লজ্জা নেই, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণে শুভেন্দু অধিকারী
মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথাও সত্যি বলেন না। এই বিষয়টি সকলেরই জানা। বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের উত্তরে এ কথাই বললেন শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গের মাটি থেকে মুখ্যমন্ত্রী সম্পর্কে চরম কটাক্ষ ছুঁড়ে দিলেন তিনি।
" এবারের লোকসভা ভোটেও রাজ্যের ৫৪ শতাংশ মানুষ ওনার বিরুদ্ধে ভোট দিয়েছেন। উনি মাইনরিটি মুখ্যমন্ত্রী। এবারেও ওনার পার্টি ৪৫.৬৭ শতাংশ ভোট পেয়েছে। বলিষ্ঠ সংখ্যক বাঙালি ওনার বিরুদ্ধে ভোট দিয়েছে। অতএব বাঙালি কী করবে, তা ঠিক করে দেওয়ার মালিক মমতা বন্দ্যোপাধ্যায় নন।" পরিষ্কার এই কথাই বললেন শুভেন্দু অধিকারী।

জুনিয়র চিকিৎসকরা এক মাস ধরে আন্দোলন করে চলেছেন। তাঁরা তাঁদের সিদ্ধান্ত নিতে সমর্থ। বিরোধী দলনেতা বা অন্যান্যদের থেকে পরামর্শ নেওয়ার প্রয়োজন তাদের নেই। এই কথা জোর গলায় বললেন শুভেন্দু।
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সুকান্ত অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু ভোট পুলিশের জন্য ক্ষমতায় রয়েছেন। পুলিশকে গুন্ডা তৈরি করেছেন। গুন্ডাদের সংরক্ষণ দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ। কটাক্ষ শুভেন্দু অধিকারীর।
" শিক্ষা ও খাদ্যের থেকেও বড় দুর্নীতি হয়েছে স্বাস্থ্য বিভাগে। এ কথা আগেও বিরোধীরা বলেছেন। শিক্ষা গিয়েছে জেলে, খাদ্য গেল জেলে, স্বাস্থ্য যাবে জেলে। এই কথা বলা হয়েছে। স্বাস্থ্য যখন জেলে যাবে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এর বাইরে নয়।" কটাক্ষ শুভেন্দু অধিকারীর।
বিজেপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে চলেছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর পদ থেকে কি সরবেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্ন উঠেছে। শুভেন্দু অধিকারী বলেন, " মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা নেই।" বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তাঁর কাছে হেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও উপনির্বাচনে জিতে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে উৎসবে ফিরতে বলেছেন। তাই নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। শুভেন্দু অধিকারীও কড়া মন্তব্য করেছেন এই বিষয়ে।












Click it and Unblock the Notifications