Suvendu Adhikari: 'বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন উদয়ন', বিস্ফোরক দাবি শুভেন্দুর
কোচবিহারে উদয়ন গুহর ডেরায় গিয়ে প্রকাশ্যে তৃণমূল কংগ্রেস নেতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উদয়ন গুহর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। শুভেন্দ্ু দবি করেছেন উদয়ন গুহ নাকি বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন।
যদিও সেই অভিযোগ খারিজ করে দিয়ে উদয়ন গুহ পাল্টা শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন। তিনি দাবি করেছেন শুভেন্দু নিজেই বিজেপিতে যোগ দিয়ে পিঠ বাঁচিয়েছেন। কাজেই তাঁর মুখে এইসব কথা মানায় না। প্রসঙ্গত উল্লেখ্য দিনহাটার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সঙ্গে উদয়ন গুহর প্রকাশ্যে বিরোধ রাজনীতিতে পারদ চড়িয়েছে বারবার

গতকাল উদয়ন গুহর গড়ে প্রচার করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিনহাটা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিকের হয়ে প্রচারে গিয়েিছলেন তিনি। সেই প্রচার সভায় নিশীথের প্রবল প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহ। প্রায় প্রতিদিনই বিেজপি কর্মী সমর্থকদের সঙ্গে উদয়ন গুহর অনুগামীদের বিবাদ তৈরি হয়। কয়েকদিন আগেও নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা চালানোর ঘটনা ঘটেছিল। তাতে উদয়ন অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল।
উদযন গুহ প্রকাশ্যে নিশীথ প্রামাণিককে একাধিকবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। গতকাল কোচবিহারে নির্বাচনী প্রতারে এসে মমতা বন্দ্যোপাধ্যায় উদয়ন গুহকে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিয়ে গিয়েছেন। দিনহাটায় একাধিক বার সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে ভোটের সময়। সেকারণে এবার আগে থেকেই দলীয় নেতাকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে শুভেন্দু অধিকারী গতকালের সভা থেয়ে যে বিস্ফোরক মন্তব্য করেছেন তাতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী স্পষ্ট দাবি করেছেন উদয়ন গুহ বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু বিজেপি তাঁকে নেয়নি। বিজেপির দরজা চিরদিনের জন্য বন্ধ উদয়ন গুহর জন্য। তিনি আরও দাবি করেছিলেন উদয়ন গুহ তাঁকে বেঁধে রাখবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার তিনি পাল্টা উদয়ন গুহকে চ্যালেঞ্জ ছুড় দিয়েছেন।












Click it and Unblock the Notifications