Loksabha Vote 2024: তপনে উত্তেজনা, বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা সুকান্তর
তপনের পতিরামে সকাল থেকেই দফায় দফায় উত্তেজনার খবর পাওয়া যাচ্ছিল। খবর পেয়েই ছুটে যান বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তিনি অভিযোগ করেছেন সেখানে বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে। বুথের ১০০ মিটারের মধ্যেই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি।
তপনের পতিরামে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপির মহিলা কর্মীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এই নিয়ে সরাসরি আইসিকে হুঁশিয়ারি দেন সুকান্ত মজুমদার। তিনি সরাসরি রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন আইসির নামে অভিযোগ জানাবেন। এমনকী চাকরি খেয়ে নেওয়ার হুঙ্কার দিয়েছেন সুকান্ত মজুমদার।

সুকান্ত মজুমদার ঘটনাস্থলে পৌঁছতেই তাঁকে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। পাল্টা তৃণমূল কর্মীদের চোর চোর স্লোগান দিতে শুরু করেন সুকান্ত মজুমদার। পুলিশ কোনও পদক্ষেপ করছে না বলে অভিযোগ বিজেপি প্রার্থীর। এই নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। বিজেপি নেতাকে মোবাইলে পুরো ঘটনার ভিডিও করে নেন।
দক্ষিণ দিনাজপুর জেলার ব্লকের পতিরাম সুকান্ত মজুমদারকে দেখে ওবলা ব্যাক গো ব্যাক স্লোগান tmc।জানাজা ভোট শুরু হওয়ার পরে বিজেপি কর্মীরা ১০০ নাম্বার বুথের সামনেবিজেপি কর্মীরা ভোটারদের সহায়তার জন্য বসে। এবং তাদের সেই থাকেন যে পক্ষ থেকে উঠে যাওয়ার হুমকি দেয় এবং পাকানোর চেষ্টা করে এমাথা অবস্থা এক বিজেপি কর্মীকে মারধরও করে বলে অভিযোগ। মারধরের খবর শুনে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার ঘটনাস্থলে এলে কিরে বিক্ষোভ দেখায় টিএমসি কর্মীরা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন টিএমসির নেতা কমী।এরপরে বাঁধে গন্ডগোল দুই পক্ষের মধ্যে।
ইতিমধ্যেই ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। কী ঘটনা ঘটেছে তার জন্য রিপোর্ট তলব করা হয়েছে। সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন বুথের ১০০ মিটারের মধ্যে কেন থাকবে তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিস। এই নিয়ে পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তিনি আরও অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস ভোটারদের শাসাচ্ছে।
পাল্টা তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিজেপি চক্রান্ত করছে। বিজেপি ইচ্ছে করে অশান্তি পাকানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি। ইচ্ছে করে অশান্তি পাকাতে চাইছে বিজেপি। সেকারণে বুথের সামনে গিয়ে হুমকি দিচ্ছেন সুকান্ত মজুমদার। আরও বেশি করে তৎপর হওয়া উচিত কমিশনের বলে মন্তব্য করেছেন স্থানীয় বিজেপি নেতা।
ন












Click it and Unblock the Notifications