North Bengal: উত্তরবঙ্গের আট জেলা যুক্ত হোক উত্তর-পূর্বের সঙ্গে! মোদীকে প্রস্তাব সুকান্তের

North Bengal: উত্তরবঙ্গকে বারবার বাংলা থেকে আলাদা করার দাবি উঠেছে! এমনকি একাধিক বিজেপি নেতার মুখে বারবার বাংলা ভাগের কথা শোনা গিয়েছে। যদিও এমন কোনও ভাবনা কিংবা পরিকল্পনা নেই বলেও জানিয়েছে বঙ্গ বিজেপি। যদিও এই ইস্যুতে একাধিকবার বার্তাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলা ভাগের ছক বিজেপি করছে বলেও সরব হোন। আর এই বিতর্কের মধ্যেই উত্তরবঙ্গের (North Bengal) আট জেলাকে উত্তর-পূর্বের সঙ্গে যুক্ত করার দাবি জানালেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

North Bengal

এমনকি এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Pm Modi) কাছে একটু প্রস্তাবও দিয়েছেন তিনি। আর তা নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক। বাংলা ভাগের চক্রান্ত হলে বৃহত্তর আন্দোলন হবে বলে হুঁশিয়ারি তৃণমূলের। অন্যদিকে আগামীকাল বৃহস্পতিবার দিল্লি উড়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)। নীতি আয়োগের বৈঠকে যোগ দিতেই তাঁর দিল্লি যাত্রা। তবে এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হতে পারে প্রশাসনিক প্রধানের।

ইতিমধ্যে সময় চেয়ে পিএমও'তে চিঠিও পাঠানো হয়েছে নবান্নের তরফে। আর এর মধ্যে বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রীর এহেন প্রস্তাব ঘিরে শুরু হয়েছে বিতর্ক। জানা গিয়েছে, আজ সুকান্ত মজুমদারের সঙ্গে মোদীর বিস্তারিত বৈঠক হয়। যেখানে বাংলার বর্তমান অবস্থা সহ একাধিক বিষয় উঠে আসে বলে খবর।

সেই সময় বিশেষ ওই প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে জমা দেন। যেখানে উত্তর-পূর্বের রাজ্যগুলির সঙ্গে উত্তরবঙ্গের আট জেলাকে যুক্ত করার দাবি জানানো হয়। সুকান্তের দাবি, উত্তর-পূর্বের রাজ্যগুলির সঙ্গে অনেক মিল আছে বাংলার উত্তরের এই জেলাগুলির।

এই প্রস্তাব গৃহীত হলে উন্নয়নের ক্ষেত্রে অনেক সুবিধা হবে বলে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর। শুধু তাই নয়, তিনি জানিয়েছেন, উত্তরবঙ্গের উন্নয়ন ঠিক ভাবে হয়নি। উত্তর-পূর্বের রাজ্যগুলির উন্নয়নে এখন বিশেষ নজর মোদীর। বিপুল অর্থ বরাদ্দ করা হচ্ছে। এই অবস্থায় উত্তরবঙ্গকে নতুন মর্যাদা দেওয়া হলে কাজে গতি আসবে বলে মনে করেন বিজেপির রাজ্য সভাপতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+