বিজেপি বিধায়ককে তৃণমূলে টানতে অভিষেকের ‘ভূত’ এসেছিল, ফাঁস করলেন সুকান্ত

Sukanta Majumdar counters Abhishek Banerjee, Sukanta Majumdar after BJP MLA meets, Sukanta Majumdar in Cooch Behar, বিজেপি বিধায়কের সঙ্গে তৃণমূলের সাক্ষাৎ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ, সুকান্ত মজুমদারের নিশানায় অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি দরজা খুললেই বিজেপি শেষ। সময় হলেই তিনি দরজা খুলবেন। এর মধ্যে আবার তাঁর অফিসে দুই বিজেপি বিধায়ক সাক্ষাৎ করে যান বলে জল্পনা শুরু হয়েছে। এবার তারই পাল্টা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

সুকান্ত মজুমদার কোচবিহার জেলা সফরে গিয়ে বলেন, তৃণমূলে টানতে অভিষেকের 'ভূত' এসেছিল এই জেলায়। বিজেপির রাজ্য সভাপতির কথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে এক 'ভূত' এসেছিল কোচবিহার মাথাভাঙ্গার বিজেপি বিধায়ক সুশীলকুমার বর্মনের সঙ্গে দেখা করতে।

বিজেপি বিধায়ককে তৃণমূলে টানতে অভিষেকের ‘ভূত’ এসেছিল

বিজেপির রাজ্য সভাপতি কোচবিহারে এসে বিস্ফোরক মন্তব্যে জানান, অভিষেকের অফিস থেকে এক ভূত এসে সুশীলদাকে তৃণমূলে যোগ দেওয়ার কথা বলেন। তাঁকে সুশীলদা বলেন, আমি যখন থেকে বিজেপি করি তখন বিজেপির ভালো সময় ছিল না। এখন ভালো সময়। তাই আমার দেখা করার কিছু নেই। প্রয়োজন হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে এসে দেখা করবেন।

শুক্রবার কোচবিহার শহরের সুকান্ত মঞ্চে ওবিসি মোর্চার উত্তরবঙ্গ জোনের সম্মেলনে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এখানে এসে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। শুধু অভিষেকের বিজেপি ভাঙার হুঁশিয়ারিকেই কটাক্ষ করেননি, তিনি এদিন তৃণমূল সরকারের পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন।

সুকান্ত বলেন, লোকসভার আগে ওয়ার্ম আপ ম্যাচ হবে পঞ্চায়েত নির্বাচন। এই পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ জয়লাভ করতে হবে। তিনি বলেন, পুলিশকে আমি বলে যাই কোচবিহারের জেলা পরিষদ বিজেপির নামে লেখা হয়ে গেছে। তাই তৃণমূলের হয়ে দালালি করবেন না। নিরপেক্ষ ভূমিকা পালন করুন। তারপর কীভাবে খেলতে হবে, তা বিজেপি জানে। তিনি আরও বলেন, যদি মনে করেন খেলার মাঝখানে চলে আসবেন, তাহলে পদপিষ্ট হলে আমাদের কিছু করার নেই।

এদিন গঙ্গা আরতি নিয়ে তিনি কটাক্ষ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি কোচবিহারের দিনহাটা বিধানসভার তৃণমূল বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে 'বাঁদর গুহ' বলে সম্মোধন করেন। তিনি বলেন, উত্তরবঙ্গে এক 'বাঁদর গুহ' আছেন, তাঁর ভাষা শুনলে মনে হয় তিনি ডাস্টবিন থেকে উঠে রাজনীতি করতে চলে এসেছেন। তিনি আরও বলেন, এর আগে বোধহয় লুঙ্গি পরে মিছিল করেছিলেন। তিনি সাবধান করে দেন, ভালো লুঙ্গি পরে বাড়িতে থাকুন। রাস্তায় হাঁটলে বিজেপির দমকা হাওয়ায় লুঙ্গি খুলে যাবে। তখন মুশকিলে পড়বেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+