তৃণমূলের অনুকরণে ‘পাড়ায় পাড়ায় সুকা্ন্ত’! মিশন ২০২৪-এর লক্ষ্যে অভিনব কর্মসূচি বিজেপির

কারা পরিষেবা পেয়েছেন, কারা পাননি, তা মানুষের দুয়ারে গিয়ে জানতে চান তিনি। এর মাধ্যমে জনসংযোগও হবে, যাঁরা পরিষেবা পাননি তাঁদের হাতে পরিষেবার ডালি তুলে দেওয়াও যাবে।

তৃণমূলকে নকল করেই অভিনব কর্মসূচি নিল বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবার দুয়ারে দুয়ারে পরিষেবার ডালি সাজিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছেন। মিশন ২০২৪-এর লক্ষ্যে বিজেপি এই অভিনব কর্মসূচি নেওয়ায় কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস।

জনসংযোগ কর্মসূচি বিজেপির রাজ্য সভাপতির

জনসংযোগ কর্মসূচি বিজেপির রাজ্য সভাপতির

বিজেপির তরফে এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে পাড়ায় পাড়ায় সুকান্ত। ২০২৪-এর লোকসভা ভোট এখনও এক বছরেরও বেশি বাকি। এখন থেকেই নিজের নির্বাচনী ক্ষেত্র বালুরঘাটে নয়া এই জনসংযোগ কর্মসূচি নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর এই কর্মসূচি নিয়ে স্বাভাবিক কারণেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।

জনসংযোগও হবে, পরিষেবার তুলে দেওয়াও যাবে

জনসংযোগও হবে, পরিষেবার তুলে দেওয়াও যাবে

স্বয়ং সুকান্ত মজুমদার এই কর্মসূচির ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, সাংসদ হিসেবে মানুষকে আমরা যেসব পরিষেবা দিয়ে থাকি, সেই পরিষেবাগুলিই তিনি মানুষের কাছে পৌঁছে দিতে চান। কারা এই পরিষেবা পেয়েছেন, কারা পাননি, তা মানুষের দুয়ারে গিয়ে জানতে চান তিনি। এর মাধ্যমে জনসংযোগও হবে, যাঁরা পরিষেবা পাননি তাঁদের হাতে পরিষেবার ডালি তুলে দেওয়াও যাবে।

পাড়ায় পাড়ায় সুকান্তর ডালিতে কী কী পরিষেবা

পাড়ায় পাড়ায় সুকান্তর ডালিতে কী কী পরিষেবা

সুকান্ত মজুমদার এখন এই কর্মসূচির মাধ্যমে মণ্ডলে মণ্ডলে, পাড়ায় পাড়ায় পৌঁছে যেতে চাইছেন। মানুষের সঙ্গে সংযোগ গড়ে তুলতে চাইছেন। এই পরিষেবার ডালিতে শিক্ষা ও জাতিগত শংসাপত্র থেকে শুরু করে চিকিৎসা সংক্রান্ত সুবিধা প্রদান করা হবে।

সাংসদরা যদি নিজ নিজ ক্ষেত্রে জনসংযোগ করেন...

সাংসদরা যদি নিজ নিজ ক্ষেত্রে জনসংযোগ করেন...

আপাতত নিজের সংসদীয় ক্ষেত্রে এই কর্মসূচি শুরু করছেন সুকান্ত মজুমদার। তিনি চান অন্য সাংসদরাও তাঁর মতো নিজের নিজের সংসদীয় ক্ষেত্রে এই কর্মসূচি নিক। ২০২৪-এর আগে সাংসদরা যদি নিজ নিজ ক্ষেত্রে এভাবে জনসংযোগ করেন, তবে আখেরে বিজেপিরই লাভ হবে।

মমতার নীতি যে বিজেপির ঘুম কেড়ে নিয়েছে?

মমতার নীতি যে বিজেপির ঘুম কেড়ে নিয়েছে?

সুকান্তের এই কর্মসূচি নিয়ে তৃণমূল কটাক্ষ করতে ছাড়েনি। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকারকে নকল করছে বিজেপি। মমতার নীতি যে বিজেপির ঘুম কেড়ে নিয়েছে সুকান্ত মজুমদারের নয়া কর্মসূচি তার প্রমাণ। এরা নিজেরা কিছু করতে পারে না, তৃণমূলকে নকল করেই চলেন এরা। তবে তাতে কোনও লাভ হবে না।

বালুরঘাটের সাত বিধানসভা কেন্দ্রে হারের পর

বালুরঘাটের সাত বিধানসভা কেন্দ্রে হারের পর

শুধু তৃণমূলই নয়, বিজেপির তরফেও রাজ্য সভাপতির এই কর্মসূচি নিয়ে ভিন্ন ব্যাখ্যা মিলেছে। বিজেপির একাংশ জানিয়েছে, আসলে রাজ্য সভাপতি হওয়ার পর সুকান্ত মজুমদার নিজের নির্বাচনী ক্ষেত্রে তেমন সময় দিতে পারেননি। ২০২১-এর বিধানসভা নির্বাচনের ফল তার প্রমাণ। বালুরঘাট লোকসভার অধীনস্থ সাতটি বিধানসভা কেন্দ্রেই হার মানতে হয়েছে বিজেপিকে, জয়ী হয়েছে তৃণমূল।

কেন্দ্রীয় সরকারের দেওয়া প্রকল্পের ডালি সাজিয়ে

কেন্দ্রীয় সরকারের দেওয়া প্রকল্পের ডালি সাজিয়ে

এই পরিস্থিতিতে সুকান্ত মজুমদার নিজের আসন ধরে রাখতে এখন থেকেই সংকল্প নিয়ে এগোতে চলেছেন। ফলে তিনি নিজের সংসদীয় ক্ষেত্রের জন্য কেন্দ্রীয় সরকারের দেওয়া প্রকল্পের ডালি সাজিয়ে পাড়ায় পাড়ায় যাওয়ার পরিকল্পনা করেছেন। এবং এই ধরনের কর্মসূচি অন্যদেরও নেওয়ার বার্তা দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+