Mamata Banerjee: স্তম্ভিত মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রর পাশে, "অন্যায়ভাবে এই বহিষ্কার হয়েছে"
মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কার করা হল। সাংসদ পদ খারিজ করা হল মহুয়ার। আর তাই নিয়ে রীতিমতো সংসদ ভবনে একজোট বিরোধীরা৷ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে মহুয়া মৈত্রর পাশে দাঁড়িয়েছেন। কার্শিয়াং থেকেই তিনি মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়েছেন।
তৃণমূল কংগ্রেস দল হিসেবে মহুয়া মৈত্রের পাশে আছে। এই কথাই বললেন দলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি শুক্রবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হন। বিষয় অত্যন্ত গুরুগম্ভীর, একথা নিশ্চিতভাবে বলা যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন উচ্চকণ্ঠে আক্রমণে যাননি। বদলে কঠিন শব্দ প্রয়োগ করেছেন। মহুয়া মৈত্র কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূলের সাংসদ৷ ভোটে বিজেপি তাঁকে হারাতে পারেনি। সেজন্য এভাবে সংসদ থেকে মহুয়াকে সরানো হল। এটি খুবই দু:খজনক ঘটনা। এমনই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মহুয়াকে সংসদ ভবনে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়া হয়নি। বিজেপি যে প্রতিহিংসার রাজনীতি করে। তা আরও একবার প্রমাণ হয়ে গেল। মহুয়াকে কোনও কথা বলতে দেওয়া হল না। গণতান্ত্রিক প্রক্রিয়া দেখানো হল না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ।
আর কয়েক মাস বাদেই লোকসভা নির্বাচন। এই সময়ের জন্য মহুয়া মৈত্রর উপর শাস্তির খাঁড়া নেমে আসবে। আশা করেননি তৃণমূল নেত্রী। আর একটা অধিবেশন হয়তো লোকসভা ভবনে হত। সেখানে মহুয়া থাকলে কি খুব সমস্যা হত? ওই কথাও উঠেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়টি ভেবে দেখবেন। এটা আশা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এদিন নরেন্দ্র মোদীকে কোনও ভূমিকাতেই দেখা যায়নি। তাঁর প্রশ্ন," কী এমন হল যে একজন মহিলা সাংসদকে লোকসভা থেকে তাড়িয়ে দিতে হল? বিজেপির লজ্জা করে না? এই ঘটনা আমাদের উজ্জীবিত করবে। মহুয়া ও আমরা লড়াই করব।"
তৃণমূল নেত্রীর বক্তব্য, ৪৯৫ পাতার রিপোর্ট দেওয়া হয়েছে। সেটা পড়তে সময় লাগবে না? বিরোধী শরিকরা সময় চাইলেও তা দেওয়া হয়নি। দুই ঘণ্টার মধ্যে আলোচনা শুরু হল৷ আধ ঘণ্টার মধ্যে আলোচনাও হয়ে গেল! প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ইন্ডিয়া জোটের শরিকরা মহুয়া মৈত্রর পাশে থেকে প্রতিবাদ করেছেন লোকসভায়। সেজন্য জোট শরিকদের ধন্যবাদ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। মমতার কথায়, "রাজনৈতিকভাবে বিজেপি লড়তে পারে না। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এটা হল।"












Click it and Unblock the Notifications