Sitai By Election Result: আরজি কর বুমেরাং হল বিরোধীদের? ১ লাখেরও বেশি ভোটে সিতাইয়ে জয় তৃণমূল প্রার্থীর

Sitai By Election Result: গত ১৩ ই নভেম্বর ভোট গ্রহণ হয়েছে রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রে। আলিপুরদুয়ারের মাদারিহাট, কোচবিহারের সিতাই, উত্তর ২৪ পরগনারর নৈহাটি ও হাড়োয়া, বাঁকুড়ার তালডাংরা এবং পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। আর তারই ফল প্রকাশ হয়ে গেল আজ শনিবার ২৩ নভেম্বর।

ছয়টি বিধানসভা কেন্দ্রের মধ্যে পাঁচটি আগেও দখলে ছিল তৃণমূলের। শুধু মাদারিহাট বিধানসভা কেন্দ্রে বিজেপির বিধায়ক ছিলেন। তবে শনিবার ফল প্রকাশের শুরু থেকেই ছক্কা হাঁকিয়েছে ঘাসফুল শিবির।

sitaisitai

কোচবিহারের সিতাই বিধানসভা উপনির্বাচনে বড় ব্যবধান জয় পেলেন তৃণমূল প্রার্থী। ১ লক্ষ ৩০ হাজার ৬৩৬ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। সঙ্গীতার প্রাপ্ত ভোটের সংখ্যা ১ লক্ষ ৬৫ হাজার ৯৮৪। বেলা বাড়তেই ভোটের ব্যবধান বাড়তে থাকে তৃণমূল প্রার্থীর। ফলাফল ঘোষণার পর উল্লাসে ফেটে পড়লেন রাজ্যের শাসক দলের কর্মী সমর্থকরা।

সবুজ আবির উড়িয়ে মিষ্টি মুখ করে চলল উদযাপন। তৃণমূল কর্মী সমর্থকদের জয়ের আনন্দে উপস্থিত হন সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। জয় প্রসঙ্গে তিনি বলেন, 'আরজি কর কাণ্ডের মতো নিন্দনীয় ঘটনা নিয়ে রাজনীতি করতে গিয়ে বুমেরাং হয়েছে বিরোধীদের। বিজেপি ও বামফ্রন্টের গালে কড়া থাপ্পড় মারলেন বাংলার মানুষ!'

উল্লেখ্য, আর জি কর কাণ্ডের পর তৃণমূল কি উপনির্বাচনে নিজের কাঙ্খিত আসন সংখ্যা হাতে রাখতে পারবে? এটাই ছিল সবথেকে বড় প্রশ্ন। কিন্তু ফলাফল প্রকাশের পর আর জি কর অবহেল প্রভাব যে ভোট ব্যাঙ্কে পড়লো না তা এক কথায় পরিষ্কার। এবার আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনে বাংলার জনাদেশ কোন দিকে যায় সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+