শিলিগুড়ির ভোল বদল, একেবারে নিউলুকে আসতে চলেছে উত্তর-ভারতের গেটওয়ে

একেবারে ভোল বদল হতে চলেছে শিলিগুড়িতে। কোনও বিদ্যুতের তারের পোল থাকবে না গোটা শহরে। গোটা শহরটাই হয়ে যাবে তার মুক্ত। দুর্গাপূজার পর থেকেই শিলিগুড়ি শহরের উন্নয়নকে আরও ধাপ এগিয়ে নিয়ে গিয়ে মাটির নীচ দিয়ে বিদ্যুতিকরণের কাজ শুরু হবে।

প্রায় ২০০ কোটি ব্যয়ে প্রথম পর্যায়ে এই কাজ হাতে নেওয়া হয়েছে। প্রথম ধাপে চিহ্নিত এলাকাগুলি হল, এয়ারভিউ মোড় থেকে হিলকার্ট রোড হয়ে ভেনাস মোড়, ভেনাস মোড় থেকে কোর্ট মোড় হয়ে বাঘাযতীন পার্ক, কলেজ পাড়া সংলগ্ন চিলড্রেন পার্ক এলাকা, ভেনাস মোড় থেকে বিধান রোড হয়ে পানিট্যাংকি মোড়, সহযোগে বিধান মার্কেট এবং শেঠ শ্রীলাল মার্কেট এবং সেবক মোড় থেকে চেকপোস্ট (ভায়া: পানিট্যাংকি মোড়/সেবক রোড)।

gautam deb

আজ বুধবার শিলিগুড়ির এসডিও বাংলোতে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বৈঠকটি হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এই বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, জেলা শাসক এস.পুনম্বলম, পুর কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া। ডেপুটি মেয়র রঞ্জন সরকার, বিদ্যুত বিভাগের মেয়র পারিষদ সহ অন্যান্যরা।

মূলত বিভিন্ন সময় শিলিগুড়ি শহরে দেখা দিয়েছে ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎ এর খুঁটিতে অগ্নিসংযোগ হয়ে যাচ্ছে, কোন সময় বিদ্যুতের তার ছিড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এলাকা। সেই সমস্ত নানা কারণে মাটির নিচ দিয়ে বিদ্যুতের তার নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়।এই নিয়েই এদিন বৈঠক হয় শিলিগুড়িতে। বৈঠক শেষে মেয়র জানান, এএা একদিনেই হয় নি।

আমরা পুরনুগমের দায়িত্বে আসার আগে থেকেই আলাপ আলোচনা করছিলাম। তিনি আরও জানান ১৬টা ওয়ার্ড এটা অতিক্রম করবে। তবে এটা খুব চ্যালেঞ্জিং কাজ। ধাপে ধাপে কাজটা হবে। প্রথম ধাপের কাজ পুজোর পরই শুরু হয়ে যাবে। সার্ভে সম্পন্ন হয়ে গেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+