উত্তরবঙ্গ সফরে গিয়েই বড় সিদ্ধান্ত মমতার, শিলিগুড়িতে পুলিস কমিশনার পদে রদবদল

উত্তরবঙ্গ সফরে গিয়েই বড় সিদ্ধান্ত মমতার, শিলিগুড়িতে পুলিস কমিশনার পদে রদবদল

দলের মধ্যে প্রবল রাজনৈতিক টানাপোড়েন যখন চরমে ঠিক তখনই উত্তরবঙ্গ সফরে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক সভা করেছেন তিনি। সভা থেকে দলের বিক্ষুব্ধদের চরম বার্তা দিতে কার্পণ্য করেননি দলনেত্রী। রাজনৈতিক সফরের মধ্যেই নিয়েছেন বড় প্রশাসনিক সিদ্ধান্ত। শিলিগুড়ির পুলিস কমিশনার পদে রদবদল। দায়িত্বে এলেন মমতার আস্থা ভাজন দেবেন্দ্র প্রকাশ সিং। বদলি করা হল ত্রিপুরারি অথর্বকে। যদিও প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে রুটিন বদলি ছিল এটি।

শিলিগুড়ির পুলিস কমিশনার বদল

শিলিগুড়ির পুলিস কমিশনার বদল

উত্তরবঙ্গ সফরে গিয়েই বড় সিদ্ধান্ত নিলেন রাজ্যের পুলিসমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বদলি করা হল শিলিগুড়ির পুলিস কমিশনার ত্রিপুরারী অথর্বকে। তাঁর জায়গায় এলেন মমতার বিশেষ আস্থাভাজন দেবেন্দ্র প্রকাশ সিং। আগের কমিশনারকে ট্রাফিক পুলিসের আইজি পদে বদলি করা হয়েছে। একই সঙ্গে শিলিগুড়িতে প্রায় ২৭ জন আধিকারিককে বদলি করা হয়েছে। দেবেন্দ্র প্রকাশ সিংয়ের মমতা বিশেষ আস্থা ভাজন হওয়ায় তাঁকে শিলিগুড়ির দায়িত্বে আনা হয়েছে বলে মনে করা হচ্ছে।

 পুলিসের রাজনীতিকরণ হয়েছে

পুলিসের রাজনীতিকরণ হয়েছে

জেপি নাড্ডার উপর হামলার ঘটনা অস্বীকার করেছিল রাজ্য পুলিস। ঘটনার পরেই টুইট করে জানানো হয়েছিল কোনও হামলার ঘটনা ঘটেনি। বিজেপির সব নেতারা নিরাপদে রয়েছেন। তারপরে উল্টে বিজেপির রাকেশ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। তারপরেই আক্রমণ শানিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা অভিযোগ করেছিলেন, পশ্চিমবঙ্গে পুলিেসর রাজনীতিকরণ হয়েছে। যা গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর। শাসক দলের নেতার মতো আচরণ করছে পুলিস।

পুলিসকে আক্রমণ বিজেপির

পুলিসকে আক্রমণ বিজেপির

শুধু জেপি নাড্ডা নন এর আগে একাধিক বিজেপি নেতা পুলিসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। পুলিসকে চাকরি থেকে বরখাস্ত করার কথাও ঘোষণা করেছেন একাধিক বিজেপি নেতা। পশ্চিমবঙ্গে পুলিস তৃণমূলের হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতারা। সেকারণে শাসক দলের একাধিক নেতা অপরাধ করেও ছাড়া পেয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছিলেন দিলীপ ঘোষরা। এমনকী রাজ্যপাল জগদীপ ধনখড়ও পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

 চাপ বাড়ছে তৃণমূলে

চাপ বাড়ছে তৃণমূলে

একের পর এক হেভিওয়েট নেতা বিজেপিতে যোগ দিতে শুরু করেছেন। সূত্রের খবর শনিবার বিজেপিতে যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক শুভেন্দু অধিকারী। অমিত শাহের সভাতে বিজেিপতে যোগ দেবেন তিনি। এমনই শোনা যাচ্ছে। তার আগে আজ হলদিয়ার সভা থেকে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন শুভেন্দু। তৃণমূলকে ইঙ্গিত করে একাধিক মন্তব্য করেছেন নন্দীগ্রামের বিধায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+