Siliguri News: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ধর্ষণ! আরজি করের আবহে বাংলায় খোদ পুলিশের জালে 'পুলিশ'ই
Siliguri News: আরজি কর হাসপাতালে (RG kar Hospital Doctor Death) কর্তব্যরত অবস্থায় এক চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল বাংলা। ঘটনার একমাস কেটে গেলেও প্রতিবাদ কমছে না। কার্যত প্রত্যেকদিনই গর্জে উঠছে রাজপথ। আর এর মধ্যেই বাংলায় ফের একবার ধর্ষণের অভিযোগ। আর সেই অভিযোগে গ্রেফতার খোদ পুলিশ কর্মী। আর এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে শিলিগুড়িতে। সাধারণ মানুষের প্রশ্ন, রক্ষকই যদি ভক্ষক হয়, তাহলে কোথায় সুরক্ষা মিলবে?
সূত্রের খবর, ধৃত ওই পুলিশ কর্মীর নাম অমর বীর। ধৃত শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা ট্রাফিক গার্ডের এএসআই (Siliguri News)।

জানা গিয়েছে, মাটিগাড়া থানায় এক মহিলার লিখিত অভিযোগের প্রায় দু মাস পর গ্রেফতার করা হয় বাগডোগরা ট্রাফিক গার্ডের এএসআই অমর বীরকে। কিন্তু কেন এত দিন পর তা নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের। আরজি কর কাণ্ডের চাপেই কি ব্যবস্থা? প্রশ্ন রাজনৈতিকমহলের।
যদিও এই বিষয়ে পুলিশের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি (Siliguri News)। তবে পুলিশের তরফে ঘটনা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেই জানা যাচ্ছে। অভিযোগ, এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে সহবাস সহ ধর্ষণ করা হয়৷ শুধু তাই নয়, এমনকি কাউকে জানাজানি করলে দেখে নেওয়ারও হুমকি দিত অভিযুক্ত ওই এএসআই।
সমস্ত ভয় কাটিয়ে অবশেষে ওই মহিলা মাটিগাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন প্রায় দু'মাস আগে ।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এরপর শুক্রবার অভিযুক্ত বাগডোগরা ট্রাফিক গার্ডের এএসআই অমর বীরকে গ্রেপ্তার করে মাটিগাড়া থানার পুলিশ (Siliguri News)। শনিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃতকে আদালতের কাছে রিমান্ডের আবেদন করা হয়েছে। ধৃতকে রিমান্ডে এনে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নামবে মাটিগাড়া থানার পুলিশ। তবে একজন পুলিশকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করায় শোরগোল পড়ে গিয়েছে শিলিগুড়িতে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications