শিলিগুড়ির পানীয় জল সমস্যা, অশোক ভট্টাচার্যকে দায়ী করলেন মেয়র গৌতম দেব?
শিলিগুড়িতে পানীয় জলের প্রবল সমস্যা চলছে। পুরসভার পক্ষ থেকে পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে। তৃণমূলের বিরুদ্ধে পুরনিগমের বাইরে বিক্ষোভ দেখানো চলছে। এই পরিস্থিতিতে মেজাজ হারালেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। পরিস্থিতির জন্য অশোক ভট্টাচার্য ও তৎকালীন বাম পুরবোর্ডকে অভিযুক্ত করলেন তিনি।
শিলিগুড়িতে পানীয় জল সমস্যা তৈরি হয়েছে। সেই কারণে জন্য অশোক ভট্টাচার্য অন্যান্য বাম নেতারা দায়ী। ৩৪ বছর রাজ্যে বামেরা ক্ষমতায় ছিল। তারপরেও ছয় বছর শিলিগুড়ি পুরসভা বামেরা চালিয়েছে। কিন্তু কোনওভাবেই কাজের কাজ কিছু করেনি। অভিযোগ করলেন বর্তমান মেয়র গৌতম দেব।

শিলিগুলিতে পর্যাপ্ত পানীয় জলের জন্য হাহাকার চলছে। রাস্তায় নেমে বিক্ষোভও শুরু হয়ে গিয়েছে। এই অবস্থায় নিজে পথে নেমেছেন গৌতম দেব৷ বাইকে করে শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে ঘুরেছেন তিনি৷ তাঁকেও বিক্ষোভের সামনে পড়তে হয়েছে।
বিজেপি পুরসভার সামনে আজ শুক্রবারও বিক্ষোভ দেখিয়েছে। শুক্রবার দুপুর দেড়টা নাগাদ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সুইমিংপুলের সামনে থেকে মিছিল বার করা হয়। শিলিগুড়ি পুরনিগমের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় তারা। পুলিশ তাদের বাধা দেয়।
শিলিগুড়ি পুরনিগমের সামনে রাস্তায় বসে বিক্ষোভ শুরু করে বিজেপি। মেয়র গৌতম দেবের পদত্যাগের দাবি করে তারা। মেয়রের কুশপুতুল দাহ করা হয়। তার ছবিতে জুতো মেরে বিক্ষোভে সামিল হয় বিজেপি কর্মী সমর্থকরা। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে৷
মেয়র গৌতম দেব, " এই জল সমস্যার জন্য অশোক ভট্টাচার্যদের দায়ী করেছেন। তিনি বলেন, এই যে সমস্যা তৈরি হয়েছে সেটা আমাদের পূর্বপুরুষের। তবে আমরা তার দায় নিচ্ছি। কিন্তু আমরা দায়ী নই। সাধারণ মানুষের পানীয় জলের সমস্যা কোনওভাবে না হয়। সেজন্য আমরা ময়দানে রয়েছি। কিন্তু সমস্যা সমাধানের পরেও যেভাবে রাজনীতি করা হচ্ছে, তা খুবই ন্যক্কারজনক।"
একটা পরিপূরক ব্যবস্থা বাম আমলে তৈরি হয়নি। তৃণমূল আমলে সেটি তৈরি হচ্ছে। তারপরেও রাস্তায় নেমে বিরোধীরা বিক্ষোভ দেখাচ্ছে। ক্ষোভ প্রকাশ করেন গৌতম দেব।












Click it and Unblock the Notifications