Sikkim Landslide: ধস-হরপা বানে ভয়ঙ্কর পরিস্থিতি! আটকে থাকা দু'হাজার মানুষকে উদ্ধারে নামল সেনা
Sikkim Landslide: গত দুদিন ধরে প্রবল বর্ষনে সিকিমের একাধিক জায়গায় ধস সহ হরপা বান! আর তাতে কার্যত অবরুদ্ধ সিকিমে একাধিক রাস্তা৷ শুধু উত্তর সিকিমেই আটকে পড়েছেন অন্তত দু হাজারেরও বেশি মানুষ।
শুধু দেশই নয়, বিদেশেও বহু পর্যটক সেখানে আটকে ( North Bengal News) আছে বলে খবর। শুধু তাই নয়, প্রবল বর্ষণের কারনে উত্তর সিকিমের (Sikkim Landslide) লাচেন, লাচুং ইয়াংথাম ভ্যালির সঙ্গে বাকি এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যদিও যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে ধস সরানোর কাজ।

বৃষ্টির কারণে সেই কাজও (Sikkim Landslide) ব্যাহত হচ্ছে বলে খবর। জলস্তর বেড়ে রীতিমতো ফুঁসছে তিস্তা, রঙ্গিত সহ একাধিক নদী। সিকিম প্রশাসন সুত্রে জানা গিয়েছে রাতভর উদ্ধার কাজ চলে। শনিবার বেলা ১২ টা পর্যন্ত প্রায় ৩০০ জন পর্যটককে উদ্ধার করে নিরাপদ দুরত্বে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারের জন্য একটি অস্থায়ী সেতু তৈরি করা হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।
সিকিম প্রশাসন আশাবাদী খুব শীঘ্র সকলকে (Sikkim Landslide) নিরাপদে উদ্ধার করা সম্ভব হবে। এদিকে পর্যটকদের খাবার দেওয়া সহ উদ্ধার কাজে এগিয়ে এসেছে বিআরও'র। পাশাপাশি, সিকিম পুলিশ সহ বিভিন্ন সংস্থা। পাশাপাশি ভারতীয় সেনার জওয়ানরাও উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েছে।
বলে রাখা প্রয়োজন, বৃহস্পতিবার রাতে সিকিমের চুংথাংয়ের কাছে পেগংয়ে বিশাল ধস নামে। আর এই ধসের জেরে আটকে যায় সমস্ত রাস্তা। লাচুং, লাচেন ও ইয়ুমথাংয়ের সঙ্গে সিকিমের অন্যান্য এলাকার যাতায়াত একেবারে বন্ধ হয়ে গিয়েছে। জানা গিয়েছে এই ট্যুরিস্ট স্পটগুলিতেই মানুষ আটকে আছে বলে খবর।

উল্লেখ্য, আজ শুক্রবার নর্থ সিকিমে যাওয়ার জন্য পর্যটকদের পারমিট পর্যন্ত দেওয়া হয়নি। শুধু আজই নয়, আগামী কয়েকদিন তা দেওয়া নাও হতে পারে বলে জানা যাচ্ছে। এই অবস্থায় কবে তা দেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়। এই অবস্থায় ফের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications