Sikkim Flood: প্রকৃতির রোষে ভয়াল পরিস্থিতি! শিলিগুড়ি থেকে বাতিল সিকিমগামী সমস্ত বাস

Sikkim Flood: প্রকৃতির রোষে পড়ে ভয়াবহ অবস্থা সিকিমের। গত কয়েকদিন ধরে সিকিমে বৃষ্টিপাত শুরু হয়। মঙ্গলবার মেঘভাঙা বৃষ্টিপাতের ফলে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসে উত্তর সিকিমের চুংথাংয়ে। জানা গিয়েছে চুনথাংয়ের লোনাক হ্রদের বাঁধ ভেঙে গিয়েছে। ফলে জলের তোড়ে সিংথামের কাছে বারদাংয়ে একটি সেনা ছাউনি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞপ্তি জারি করে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, অন্তত ২৩ জন সেনা জওয়ানের কোনও খোঁজ মিলছে না। ভেসে গিয়েছে ছাউনির প্রায় সমস্ত কিছুই। জলের তলায় চলে গিয়েছে সেনার গাড়ি সহ গোটা ছাউনি। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ।

Sikkim Flood

অন্যদিকে বাংলা ও সিকিমের মধ্যে সংযোগ রক্ষাকারী ১০ নম্বর জাতীয় সড়ক ভেসে গিয়েছে। ফলে সিকিমের সঙ্গে বাংলার যোগাযোগ এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুধবার সকালে সিকিম যাওয়ার জন্য বাস ধরতে গিয়ে কার্যত বিপাকে পড়েন বহু মানুষ। সকালে বাসস্ট্যান্ডে গিয়ে তাঁরা শোনেন সিকিমে যাওয়ার সমস্ত বাস বাতিল করা হয়েছে।

যদিও দার্জিলিং হয়ে ঘুরপথে ছোটো গাড়ি যাতায়াত করছে। তবে ঘুরপথে যাওয়ার কারণে কয়েকগুন ভাড়া বৃদ্ধি পেয়েছে যা সাধারণের নাগালের বাইরে। পাশাপাশি ঘুরপথেও যাতায়াত কিছুটা ঝুকিপূর্ণ বলেই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

এদিকে কবে সিকিমের লাইফ লাইন খুলবে তার কোনও নিশ্চয়তা না থাকায় সিকিম থেকে আগত সিকিমবাসীদের কপালে দুশ্চিন্তার ভাজ। সিকিম থেকে অনেকে চিকিৎসার জন্য শিলিগুড়ি গিয়েছেন। অনেকে আবার ব্যবসায়িক কারণে কিংবা ব্যক্তিগত কারণে শিলিগুড়ি কিংবা সমতলে নেমেছেন। কিন্তু ফেরার পথে এমন বিপত্তি হবে তা তাঁরা কল্পনাও করতে পারেননি।

সিকিম থেকে আগত সকলেই এখন ঘরে ফেরার প্রতিক্ষায় প্রহর গুনছেন৷ অন্যদিকে পর্যটক সহ বিভিন্ন কারণে যাঁরা সিকিম যাচ্ছিলেন তাঁরাও তাঁদের যাত্রা স্থগিত রাখতে বাধ্য হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+