গ্যাংটক যাওয়ার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা! চাকা পিছলে খাদের গভীরে পড়ল বাস, মৃত চার, আহত বহু

Sikkim Bus Accident: পাহাড়ি পথে ফের বড়সড় দুর্ঘটনা। ঘটনায় এখনও পর্যন্ত অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার বিকেলে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে রংপোর কাছে খাদে একটি যাত্রীবাহী বাস উলটে যায়।

একেবারে অটল সেতুর অংশ ভেঙে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে (Sikkim Bus Accident) বলে জানা যাচ্ছে। ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে যুদ্ধকালীন তৎপরতায় যাত্রীদের উদ্ধার করা হচ্ছে।

Sikkim Bus Accident

একই সঙ্গে ঘটনায় আরও অনেক জায়গায় আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। তাঁদের দ্রুত উদ্ধার দ্রুত রংপো হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে শুরু হয়েছে আহতদের চিকিৎসা। তবে পরিস্থিতি যা তাতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।

তবে কীভাবে এই ঘটনা ঘটল (Sikkim Bus Accident) তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক অনুমান, বাসটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়েই খাদে পড়ে গিয়েছে। ঘটনার সময় বাসে প্রায় ২০ জনের মতো যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তাঁদের সকলের অবস্থা কমবেশি সংকটজনক। এদিন সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে এমনিতেও পাহাড়ি রাস্তা পিচ্ছিল ছিল।

সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে এই অবস্থা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর ওই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। পুরো এলাকায় বিশাল নিরাপত্তা মোতায়েন করা হচ্ছে। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। দ্রুত সন্ধ্যা নেমে আসছে। অন্যদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা। পুরো ঘটনা (Sikkim Bus Accident) সরজমিনে খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+