Trinamool Congress: তৃণমূল নেতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি! মৃত এক, আশঙ্কাজনক আরও এক
Trinamool Congress: দুই তৃণমূল নেতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি। ঘটনাস্থলেই মৃত এক। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও একজনকে। শনিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর
ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের মাদারীপুর এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছেন জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ছুটে গিয়েছেন তৃনমুলের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল।

পয়েন্ট ব্ল্যাক র্যাঞ্জ থেকে গুলি চলেছে বলে দাবি এই তৃণমূল নেতার। জানা যাচ্ছে, মৃত তৃণমূল নেতার নাম বাপি রায় বলে খবর। আশঙ্কাজনক অবস্থায় মোহাম্মদ সাজ্জাদ হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীদের দাবি, জাতীয় সড়কের উপর দুই তৃণমূল নেতা মাদারীপুর এর অবস্থিত একটি হোটেলে বসে ছিলেন।
প্রত্যেকদিনের মতো এদিনও সেখানে বসেই কর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন। হঠাৎ করেই নয় থেকে দশ জনের এক দুষ্কৃতীর দল তাদের এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ। বাপি রায় ও মোঃ সাজ্জাদের গুলি লাগে।। প্রাণে বাঁচতে মুহূর্তে হুড়োহুড়ো পড়ে যায় সেখানে।
পরে দুজনকেই ইসলামপুর মহাকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক বাপি রায় কে মৃত বলে ঘোষণা করেন।।। এবং গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ সাজ্জাদকে ভর্তি করা হয়েছে।। ঘটনার খবর পেয়ে ছুটে আছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালা লাগারওয়াল, তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেন সহ অন্যান্য নেতৃত্বরা।।
তবে এই ঘটনায় ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার থেন্দুপ শেরপা জানান ঘটনা তদন্ত শুরু হয়েছে। তবে কীভাবে কেন এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। যে এলাকায় এই ঘটনা ঘটেছে সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে কোনও রাজনীতির ঝগ আছে কিনা তাও এখনও স্পষ্ট নয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা। শুরু হয়েছে রাজনইরতিক বিতর্ক। বাংলার আইনশৃঙ্খলা নিয়ে শাসকদলকে তোপ বিজেপি সহ বিরোধীদের।












Click it and Unblock the Notifications