Firing in Malda: ফের গুলি চলল মালদহে! মৃত এক, ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা
Firing in Malda: ফের গুলি চলল মালদহে। মঙ্গলবার ভরসন্ধ্যায় মালদহের বৈষ্ণবনগরে শুটআউটের ঘটনা ঘটে। জানা যাচ্ছে, মদের আসরে এই গুলি চালানোর ঘটনা ঘটে। আর তাতে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম প্রদীপ কর্মকার। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর।
আরেকজন গুলিবিদ্ধ যুবক নিরঞ্জন দাস আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যালেই ভর্তি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই বৈষ্ণবনগরের বীরনগর বাজার লাগোয়া রাধানাথটোলায় একটি বাড়িতে বেআইনি মদের ঠেক চলছিল। আহত নিরঞ্জন নিজের বাড়িতেই মদ বিক্রি করতেন বলে স্থানীয়দের দাবি (Firing in Malda) ।

যথারীতি আজ মঙ্গলবার সন্ধ্যাতেও আসর বসেছিল। সেখানে হঠাৎ বেশ কয়েক রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হন নিরঞ্জন ও প্রদীপ। সঙ্গে সঙ্গে গুলিবিদ্ধ অবস্থাতেই দুজনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানেই একজনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অভিযোগ, ধারে মদ না দেওয়া নিয়ে বচসার জেরে কয়েকজন সেখানে গুলি চালায়। নিমাই, বাপি ঘোষ নামে নিরঞ্জনের 'কাস্টমার'ই গুলি চালায় বলে অভিযোগ। স্থানীয় এক যুবক বলেন, "নিরঞ্জন ধারে মদ দিতে অস্বীকার করেন। তখনই নিমাই, বাপি ঘোষরা গুলি চালায়।"
এই ঘটনার খবর পেয়ে বীরনগর বাজারে ছুটে যায় বৈষ্ণবনগর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত কয়েকদিন আগেই মালদহের দাপুটে নেতা দুলাল সরকারকে নৃশংস ভাবে গুলি করে খুন করা হয়। সেই রেশ কাটতে না কাটতেই একের পর এক গুলি চলার মতো ঘটনা ঘটে। যা নিয়ে প্রশ্নের মুখে সে জেলার পুলিশ প্রশাসন।
এর মধ্যেই বাংলায় ফের চলল গুলি (Firing in Malda) । তাও আবার মালদহ'তেও। আর এখানেই বিরোধীদের প্রশ্ন, এত অস্ত্র বাংলায় আসছে কীভাবে? মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী পুলিশকে যখন অ্যাক্টিভ হওয়ার নির্দেশ দিচ্ছেন। তখন কীভাবে তা ঢুকছে, প্রশ্ন বিরোধীদের।












Click it and Unblock the Notifications