রণক্ষেত্র দিনহাটা: নিশীথ প্রামাণিকের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি-বোমা! গুলি চলারও অভিযোগ
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে একেবারে ব্যাপক ইটবৃষ্টি-বোমাবাজি। এমনকি নিশীথ প্রামাণিকের সামনেই গুলি চলার অভিযোগ। ভেঙে চুরমার প্রতিমন্ত্রীর গাড়ি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে একেবারে ব্যাপক ইটবৃষ্টি-বোমাবাজি। এমনকি নিশীথ প্রামাণিকের সামনেই গুলি চলার অভিযোগ। ভেঙে চুরমার প্রতিমন্ত্রীর গাড়ি। আর এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি দিনহাটা। ঘটনার পরেই তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে বলে জানা যাচ্ছে। এমনকি লাঠিচার্জ করা হয়েছে বলেও দাবি। আর তা ঘিরে একেবারে উত্তপ্ত হয়ে উঠছে গোটা এলাকার পরিস্থিতি।

কি বলছেন নিশীথ প্রামাণিক ?
ঘটনা প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, বাংলায় নেতামন্ত্রীরাই সুরক্ষিত নয়! সাধারণ মানুষ কীভাবে সুরক্ষিত থাকবে। শুধু তাই নয়, বাংলায় যে রাজনৈতিক অবস্থা তা বাংলার মানুষ মেনে নেবে না বলেও দাবি তাঁর। এমনকি এই অবস্থা যদি দিনের পর দিন চলতে থাকে তাহলে গণতন্ত্র একেবারে ভেঙে পড়বে বলেও দাবি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। একই সঙ্গে পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর দাবি, যারা বোমা গুলি ছুঁড়ছে তাঁদেরকেই নিরাপত্তা দিচ্ছে পুলিশ। এমনকি ঘটনার সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল বলেও দাবি নিশীথের।

হুঁশিয়ারি বঙ্গ বিজেপির
ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। ঘটনার তীব্র নিন্দা করেছে বঙ্গ বিজেপি। এমনকি পালটা প্রত্যাঘাতেরও হুঁশিয়ারি শমীক ভট্টাচার্যের। তাঁর হুঁশিয়ারি, বিজেপির সংবিদনশীলতাকে কেউ যাতে দুর্বলতা বলে না মনে করে। তৃণমূল সহ্যের সীমা অতিক্রান্ত করছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা। শুধু তাই নয়, এই প্রসঙ্গে নাড্ডা, দিলীপ ঘোষের আক্রান্ত হওয়ার প্রসঙ্গ টেনে এনেছেন শমীক ভট্টাচার্য। আর তা বলে রাজ্যপালকে এই বিষয়টি দেখার আবেদন জানান তিনি। বলেন, সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর এর আগে এমন ঘটনায় আশঙ্কা বাড়ছে। এই অবস্থায় ৩৫৫ এবং ৩৫৬ ধারা জারি করার দাবি জানিয়েছেন বিজেপি নেতা। একই সঙ্গে প্রত্যাঘাতের হুমকিও এদিন শোনা গিয়েছে তাঁর মুখে।

জবাব তৃণমূলের
পালটা জবাব দিয়েছে তৃণমূলও। জয়প্রকাশ মজুমদার বলেন, বাংলায় ষড়যন্ত্র চলছে। আর তা করে বাংলায় অশান্ত করার চেষ্টা চলছে। ইচ্ছাকৃত ভাবে অশান্তি বাঁধানোর চেষ্টা চলছে বলে অভিযোগ তৃণমূল নেতার। শুধু তাই নয়, এটা সাধারণ মানুষের প্রতিরোধ-প্রতিবাদ বলে দাবি জয়প্রকাশ মজুমদারের।

এক নজরে ঘটনা
আজ শনিবার দিনহাটার বুড়িহাট এলাকাতে আগে থেকে তৈরি একটি কর্মসূচি ছিল নিশীথ প্রামানিকের। সেখানে যোগ দিতে চান তিনি। আর এরপরেই সেখান তাঁকে লক্ষ্য করে তৃণমূল নেতা-কর্মীরা কালো পতাকা দেখাতে শুরু করেন। এমনকি ইটবৃষ্টি করা হয় বলেও অভিযোগ। আর সেই আঘাতে নিশীথের গাড়ির কাঁচ ভাঙে। এমনকি একাধিক গাড়ি ক্ষতিগ্রস্থ হয়। আর এরপরেই নিশীথের সঙ্গে থাকা বিজেপি কর্মীরা উত্তেজিত হয়ে পড়ে। পালটা ইট ছুঁড়তে শুরু করে। আর তা ঘিরে শুরু হয়ে যায় বিজেপি এবং তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘাত। আর তা ঘিরেই পড়ে একের পর এক বোমা। এমনকি গুলি চলে বলেও অভিযোগ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications