ভারত-বাংলাদেশ সীমান্তে আক্রান্ত বিএসএফ, চলল গুলি! এই কারণেই তাহলে বেড়া দিতে দিচ্ছে না বিজিবি?

India-Bangladesh: বেড়া দেওয়াকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা বিএসএফ (BSF) এবং বিজিবির (BGB) মধ্যে! নজিরবিহীন ভাবে সংঘাতের ঘটনা ঘটেছে সীমান্তে। আর এর মধ্যেই এবার চলল গুলি। আত্মরক্ষার্থে সীমান্ত রক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ এই গুলি চালানো হয়েছে বলে খবর। যা খবর, এই ঘটনায় যদিও কেউ হতাহত হয়নি। তবে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।

ঘটনার পরেই বিএসএফকে চূড়ান্ত সতর্ক করা হয়েছে বলে খবর। শুক্রবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের ভারত বাংলাদেশ সীমান্তের (India-Bangladesh) বামন গোলা থানার খুটাদহ এলাকায়। যা খবর, রাতের অন্ধকারে গরু পাচারের চেষ্টা চালাচ্ছিল বাংলাদেশি গরু পাচারকারীরা।

India-Bangladesh

একেবারে সীমান্ত ঘেঁষে এই কাজ চলছিল বলে দাবি। আর তা দেখা মাত্র বিএসএফ আধিকারিকরা ছুটে যান সীমান্তের কাছে। চোরাচালানে বাঁধা দিতে গেলে বিএসএফকে পাল্টা আক্রমণ করেন চোরাচালানকারীরা। ধারালো অস্ত্র দিয়ে হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ।

যা নিয়ে রাতের অন্ধকারে ভারত এবং বাংলাদেশ সীমান্তে তীব্র চাঞ্চল্য তৈরি হয়ে যায়। চেঁচামেচি আরও বাহিনী সদস্যরা ছুটে আসে। সেই সময় তাঁদের উপরেও হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ। আর এরপরেই আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হন কর্তব্যরত বিএসএফ আধিকারিকরা। যা খবর, দুই রাউন্ড শূন্যে গুলি চালান তারা। আর সেই ভয়েই দ্রুত এলাকা ছাড়ে পাচারকারীরা। ফলে এই ঘটনায় কাউকে এখনও পর্যন্ত গ্রেফতার করা যায়নি।

বিএসএফ মনে করছে, রাতের অন্ধকারে নজর এড়িয়ে পাচারকারীরা বাংলাদেশে ঢুকে পড়েছে। ফলে আর কাউকে পাওয়া যায়নি। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে মালদহের ওই সীমান্ত এলাকায় বেড়া দেওয়ার কাজ নিয়ে প্রথম বিএসএফের সঙ্গে বিজিবি সংঘাতে জড়ায়। ওই এলাকার বিস্তীর্ণ অঞ্চল এখনও খালি অবস্থায় পড়ে আছে। কোনও বেড়া নেই। এলাকার মানুষের অভিযোগ ছিল, রাতের অন্ধকারে বাংলাদেশের চোরাকারবারীরা ভারতে ডুকে গরু থেকে শুরু করে ফসল নিয়ে যায়।

কার্যত পরিস্থিতি বুঝেই বেড়া দেওয়ার কাজ চালাচ্ছিল বিএসএফ। আর তাতেই অসুবিধা হয়ে যায় বিজিবির! স্থানীয়দের কথায়, চোরাকারবারীদের সিঙে যুক্ত বিজিবি। এমনকি ভারতে অনুপ্রবেশের সঙ্গেও যুক্ত। বেড়া দিয়ে দিলে তো সমস্ত দুর্নীতি বিওন্ধ হয়ে যাবে ওপারের। আর তাই বাঁধা! দাবি সীমান্ত সংগলগ্ন গ্রামের মানুষের (India-Bangladesh) । তবে গুলি চালানোর ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+