Shiksha Ratna Award: পুলিশের চাকরি ছেড়ে শিক্ষকতা, শিক্ষারত্ন সম্মান পাচ্ছেন বীরপাড়ার জয়ব্রত

Shiksha Ratna Award: কর্মজীবন শুরু হয়েছিল পুলিশের চাকরি দিয়ে। কিন্তু বরাবরই শিক্ষকতার টান অনুভুব করতেন। আর সেই টান থেকেই পরীক্ষায় বসেন, আর প্রথমবারেই একেবারে বাজি মাত। পাস করে যান একবারেই। দীর্ঘ ২২ বছর ধরে বীরপাড়া হাই স্কুলের শিক্ষক তিনি। আর এই দীর্ঘ বছরে শিক্ষাক্ষেত্রে যথেষ্ট অবদান রেখেছেন।

আর সেই কারণে এই বছর শিক্ষারত্নে (Shiksha Ratna Award) ভূষিত হচ্ছেন জয়ব্রত ভট্টাচার্য। তাঁর এই সাফল্যে খুশি গোটা পরিবার। খুশি জয়ব্রতবাবুর ছাত্রছাত্রীরাও। বলে রাখা প্রয়োজন, জয়ব্রত ভট্টাচার্য ১৯৯৯ সালে পুলিশের চাকরি পান। সাব ইন্সপেক্টর পদে দীর্ঘদিন কাজও করেছেন। কিন্তু ছোট থেকে চাইতেন শিক্ষকতা করতে।

Shiksha Ratna Award

আর সেটাই ছিল তাঁর প্রথম ভালোবাসা। আর সেই টান-ভালোবাসা থেকেই ২০০২ সালে সরকারি পরীক্ষায় বসেন এবং পাশ করেন। আর সেই থেকে শুরু হয় জয়ব্রত বাবুর শিক্ষকতার জীবন। বর্তমানে তিনি বীরপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক। লক্ষ্য চা বলয়ের ছেলেমেয়েদের শিক্ষিত করে তোলা। স্কুলছুট পড়ুয়াদের স্কুলমুখী করতে তিনি নিরলস প্রয়াস চালাচ্ছেন।

শিক্ষকের কথায়, আগামীতে তিনি এই কাজ চালিয়ে যাবেন। অশিক্ষার অন্ধকারকে দুরে সরিয়ে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য হিসাবে কাজ করে যাচ্ছেন জয়ব্রত ভট্টাচার্য। বলে রাখা প্রয়োজন, আলিপুরদুয়ার জেলার বীরপাড়া এলাকায় রয়েছে প্রচুর চা বাগান। সবকটি এলাকা প্রত্যন্ত। সরকারি স্কুল বলতে বীরপাড়া হাই স্কুল। কোনও চা বাগান বন্ধ হলে সেখানকার শিক্ষা থমকে যায়।

এই পরিস্থিতির মোকাবেলা করে পড়ুয়াদের স্কুলে নিয়ে আসছেন এই শিক্ষক। জয়ব্রত ভট্টাচার্যের কথায়, "মানুষ ও সমাজ গড়ব বলেই শিক্ষকতাকে পেশা হিসেবে বেঁছে নিয়েছিলাম। আমার পড়ুয়ারা সহায়তা করেছে দেখে সম্মান পাচ্ছি। আমার এই সম্মান সকলের জন্য।" শিক্ষকের এই পুরস্কার পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই অনেক ছাত্র ছাত্রী ভিড় জমাচ্ছেন তাঁর বাড়িতে। শুভেচ্ছা জানাচ্ছেন প্রতিয় শিক্ষককে।

অন্যদিকে রাজ্য সরকারের শিক্ষারত্ন (Shiksha Ratna Award) পাচ্ছেন দিনহাটার গোপালনগর এমএসএস হাইস্কুলের শিক্ষক জাকির হোসেন মিয়াঁ। শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান ব্যাপক। বিশেষ করে করোনার সময় যেভাবে কাজ চালিয়েছেন তা সবার নজরে পড়েছে। একইসঙ্গে এবার রাজ্যের সেরা বিদ্যালয় পুরস্কার পাচ্ছে গোপালনগর এমএসএস হাইস্কুল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+