SFI এবং তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, নামল র্যাফ
TMCP এর রাজ্য সভাপতিকে হেনস্থার প্রতিবাদে উত্তাল জলপাইগুড়ি। জলপাইগুড়িতে SFI এবং তৃণমূল ছাত্র পরিষদের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। পরিস্থিতি এতটাই উত্তাল হয়ে ওঠে যে ঘটনা সামলাতে নামানো হয় র্যাফ।
ঘটনাকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্র অবস্থা হয়ে ওঠে উত্তরবঙ্গের এই জেলা। পুলিশের সামনেই SFI কর্মী CPI(M) কর্মীদের মারধোর করার অভিযোগ তৃণমূল ছাত্রপরিষদের বিরুদ্ধে। আজ বুধবার তৃণাঙ্কুর ভট্টাচার্যের ওপর আক্রমণের প্রতিবাদে জলপাইগুড়ি কদমতলা এলাকা থেকে তৃণমূল ছাত্র পরিষদের একটি প্রতিবাদ মিছিল বের হয়।

যেটি কিনা ডিবিসি রোড হয়ে থানা মোড়ের দিকে যাওয়ার পথেই হঠাত করে তাদের উপর হামলা হয় বলে বলে অভিযোগ। শুধু তাই নয়।, CPI(M) পার্টি অফিসের সামনে অতর্কিতেই এই হামলা চালানো হয় বলে অভিযোগ। আর তা নিয়ে প্রথমে বচসা। এরপর তা একেবারে রণক্ষেত্র আকার নেয়। SFI এবং তৃণমূল ছাত্র পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘাত ব্যাপক আকার নেয়।
CPIM পার্টি অফিসের সামনে দলীয় কর্মী সমর্থকদের ওপর হামলা চালানোর অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। অভিযোগ এদিন আইসি কোতয়ালি অর্ঘ সরকারের সামনেই CPI(M) কর্মী ও SFI,DYFI সমর্থকদের ওপর হামলায় চালায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।
যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদলের এই ছাত্র সংগঠন। উল্লেখ্য, যাদবপুরের ঘটনায় উত্তাল রাজ্য। এর মধ্যেই আজ ডেপুটেশন জমা দেওয়াকে কেন্দ্র করে টিএমসিপির সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে বাম ছাত্র সংগঠন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যেই চলে এই সংঘাত।
আর তাতে আক্রান্ত হন তৃণাঙ্কুর ভট্টাচার্য সহ আরও বেশ কয়েকজন তৃণমূল নেতা। আর এই ঘটনার প্রতিবাদেই জলপাইগুড়িতে বিক্ষোভ মিছিল বের হয়। আর তা ঘিরে একেবারে রণক্ষেত্র অবস্থা তৈরি হয়।












Click it and Unblock the Notifications