প্রতিবেশী রাজ্য থেকে উদ্ধার একের পর এক 'সবুজ সাথী'র সাইকেল! আরও এক দুর্নীতির অভিযোগে সরব বিরোধীরা
পড়শি রাজ্য অসম থেকে উদ্ধার হল বাংলার ছাত্র-ছাত্রীদের জন্য বরাদ্দ সবুজ সাথী প্রকল্পের সাইকেল। পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ব বাংলা লোগো লাগানো নতুন ৩৩টি সবুজ সাথী সাইকেল উদ্ধার করেছে অসমের ধুবরি জেলার তামারহাট থানার পুলিশ। সরকারি সাইকেল মজুত রাখার অভিযোগে গ্রেপ্তার হয়েছে অসমের দুই বাসিন্দাকে।
বাংলার গণ্ডি পেরিয়ে একেবারে পড়শি রাজ্য অসমে সবুজ সাথী প্রকল্পের সাইকেলের চোরা কারবারির ঘটনা প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে প্রশাসন। এদিকে, গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই সবুজ সাথী প্রকল্পেও দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধীরা।

সবুজ সাথী প্রকল্পের আওতায় বাংলার ছাত্র-ছাত্রীদের সাইকেল দেওয়া হয়ে থাকে। তবে সেই সরকারি সাইকেলের দুর্দশার ঘটনা কারও অজানা নয়। এর আগে কোথাও রোদ-বৃষ্টিতে মাঠেই পড়ে পড়ে নষ্ট হতে দেখা গিয়েছে বিশ্ব বাংলা লোগো লাগানো সাইকেল। কোথাও আবার প্রকাশ্যে খোলা বাজারে বিক্রি হতে দেখা গিয়েছে এই সাইকেল।
অসমের তামারহাট থানা সূত্রে খবর, পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগানো সবুজ সাথী সাইকেল অসমের রাস্তাঘাটে প্রায়শই দেখা মেলে। তবে এ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এদিন গোপন সূত্রে খবর পেয়ে ধুবরি জেলার মুসলমান পাড়া এলাকায় অভিযান চালায় অসমের তামারহাট থানার পুলিশ।
অভিযানে দুটি বাড়ি থেকে উদ্ধার হয় একেবারে চকচকে ৩৩টি সবুজ সাথী প্রকল্পের সাইকেল। সরকারি সাইকেল মজুত রাখার অভিযোগে আব্দুল মজিদ শেখ ও আব্দুল আজিজ শেখ নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে মূল চক্রের খোঁজ শুরু করেছে পুলিশ।
বাংলার ছাত্র-ছাত্রীদের জন্য নির্ধারিত বিশ্ব বাংলার লোগো লাগানো সবুজ সাথী প্রকল্পের সাইকেল বাংলার গণ্ডি পেরিয়ে কী করে পড়শি রাজ্য অসমে পাচার হল, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications