জুনিয়রদের পাশে আন্দোলনে সিনিয়র চিকিৎসকরাও, জলপাইগুড়ি গভর্মেন্ট মেডিক্যাল কলেজে পেন ডাউন কর্মসূচি

আরজি কর হাসপাতালের নারকীয় হত্যা নাড়িয়ে দিয়েছে চিকিৎসা মহলকে। রাজ্যের বিভিন্ন স্তরে একইভাবে সমালোচনার ঝড় উঠেছে। এবার ন্যায়বিচারের দাবিতে আন্দোলনে জলপাইগুড়ি গভর্মেন্ট মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীরা। পেন ডাউন কর্মসূচিতে সামিল হলেন অধ্যাপকরাও।

আরজি করের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। ডাক্তারি পড়ুয়াদের নিরাপত্তা, ন্যায়বিচারের দাবিতে আন্দোলন চলছে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে। জলপাইগুড়ি গভর্মেন্ট মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীরা এবার আন্দোলন করলেন।

rag-kar

মঙ্গলবার সকাল থেকে 'বিচার চাই' কালো ব্যাজ চালিয়ে আন্দোলন নেমেছেন ছাত্রছাত্রীরা। তাদের পাশে থেকে মেডিক্যাল কলেজের শিক্ষকরাও। পেন ডাউন রেখেছেন তারা। তবে এমারজেন্সি খোলা রয়েছে হাসপাতালের।

আন্দোলনকারী ছাত্র সৌমদীপ তরফদার বলেন," আমাদের স্যারেরা পেন ডাউন রাখবেন। আরজি করের ঘটনায় যতক্ষণ পর্যন্ত না ন্যায়বিচার হচ্ছে এবং আমাদের নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। এমারজেন্সি পরিষেবা দেওয়া হচ্ছে। সব জায়গায় আন্দোলন চলছে, আমরাও আন্দোলনে নেমেছি।"

মেডিক্যাল কলেজের চিকিৎসক সুদীপন মিত্র বলেন," হাসপাতালের আউটডোর চলছে। রোগীদের পরিষেবা দেওয়া হচ্ছে। আমি ছাত্র ছাত্রীদের পাশে আছি। সর্বত্র আন্দোলন চলছে। আশা করি পজিটিভ ফল হবে।"

জুনিয়রদের সঙ্গে সিনিয়র চিকিৎসকরাও সামিল হতে শুরু করেছেন। মঙ্গলবার আরজি কর হাসপাতালে জুনিয়রদের পাশে বসেই সিনিয়র চিকিৎসকরা দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন। অন্যান্য হাসপাতালেও এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চিকিৎসকরা সামিল রয়েছেন।

মুর্শিদাবাদ, মালদহ, ডায়মন্ড হারবার, বসিরহাট, বারাসত সহ একাধিক সরকারি হাসপাতালে আন্দোলন চলছে। সঠিক ভাবে পরিষেবা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠছে। বহু রোগীকে চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হচ্ছে বাড়িতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+