দেবকে দেখেই 'জয় শ্রীরাম' ধ্বনি বাগডোগরা বিমান বন্দরে, এগিয়ে গিয়ে কী করলেন তৃণমূল নেতা?

বাগডোগরা বিমান বন্দরের বাইরে 'জয় শ্রীরাম' ধ্বনি দেওয়া হচ্ছিল অভিনেতা দেব আসার সময়। দেবকে দেখেও চলতে থাকে ধ্বনি৷ দেব পৌঁছে যান তাদের কাছে। একজনের সঙ্গে হাত মিলিয়ে আসেন ঘাটালের বিদায়ী তৃণমূল সাংসদ৷

মঙ্গলবার সকালে এই ছবিই ধরা পড়ল বাগডোগরা স্টেশনে৷ রায়গঞ্জ ও বালুরঘাটে প্রচারে এসেই হয় বাগডোগরা বিমানবন্দরে 'জয় শ্রীরাম' স্লোগান শুনতে হল ঘাটালের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেবকে। তবে গলা মিলিয়ে স্বাগত জানালেন বিজেপি কর্মীকে।

'জয় শ্রীরাম' স্লোগান নিয়ে কোনও সমস্যা তাঁর নেই। "রাম ভগবান , আমি নিজে দরগাতে যাই। অনেক মুসলিম সাঁইবাবায় যান। ভারতবাসীদের ধর্ম শেখাতে আসবেন না।" সাংবাদিকদের মুখোমুখি হয়ে বার্তা দেবের। "বিরোধী দলকে দেখলে এরকম স্লোগান হয়। আর দেবকে দেখলে এমন স্লোগান হবে না! এমন তো হতেই পারে না। দেব জানে কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। রাগ অভিমানে নয়। ভালোবাসাতেও কাজ করা যায়।" ঠান্ডা মাথায় হাসি মুখে এই কথা বললেন দেব।

এদিন দেব বলেন, "মানুষ যেন তৃণমূলের পক্ষে ভোট দেয়। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের উন্নয়নে অনেক কাজ করেছেন। এবারের প্রচার অনেক ভালো। ভালো সাড়া পাচ্ছি। ১৯ থেকে এবার অনেক ভালো ফল হবে। সিট বাড়বে । আমি দলের হয়ে চাইব, প্রথম তিনটি সিট তৃণমূলই জিতুক। তবে রায়গঞ্জ ও বালুরঘাটে প্রচার করব। চাইব তৃণমূল জিতুক।" ২০১৯ সালের ভুলগুলো তৃণমূল এবার শুধরে নিয়েছে। এমনই মনে করছেন দেব।

অন্য দিকে , ঘাটাল নিয়েও আত্মবিশ্বাসী তিনি। এক মাস বাকি রয়েছে নির্বাচনের। মানুষ যাকে বিশ্বাস করবে, তাকে ভোট দেবে। হিরণের কথা শুনতেই তিনি বলেন, "সে যত বেশি বলবে আমার লাভ।"

বলা ভালো, রাম নবমীর দিন দেবকে মিছিলে দেখা গিয়েছিল। গেরুয়া উত্তরীয় গলায় দিয়েছিলেন তিনি৷ 'জয় শ্রীরাম' ধ্বনি দিতেও তাঁকে দেখা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+