RG Kar Incident: আরজি কর কাণ্ডে আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছেন মমতা! 'বঙ্গ রত্ন' ফেরালেন উত্তরবঙ্গের প্রবীণ শিক্ষক

RG Kar Incident: আরজি কর কাণ্ডে অনেক ক্লাবই জানিয়েছে তারা দুর্গাপুজোর জন্য রাজ্য সরকারের ৮৫ হাজার টাকা নেবে না। এবার শুরু হয়ে গেল সরকারি পুরস্কার ফেরানোর পালা।

উত্তরবঙ্গের বিশিষ্ট লেখক তথা প্রবীণ শিক্ষক পরিমল দে আজ আলিপুরদুয়ারে সাংবাদিকদের জানালেন, তিনি বঙ্গরত্ন পুরস্কার ফেরাচ্ছেন। ফিরিয়ে দেবেন পুরস্কার বাবদ পাওয়া ১ লক্ষ টাকা।

RG Kar Incident

পরিমল দে বলেন, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ২০১৬ সালে তাঁকে নিজ হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরস্কার তুলে দিয়েছিলেন। উত্তরবঙ্গ উৎসব কমিটির অ্যাকাউন্ট থেকে তাঁকে ১ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। ওই টাকা ফেরাতে তিনি ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু করেছেন।

এই প্রবীণ চিকিৎসক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিরাগভাজন হয়ে এই পদক্ষেপ করিনি। যাঁরা রাজনৈতিকভাবে তাঁর পদত্যাগ দাবি করেছেন তার জেরেও এই সিদ্ধান্ত নয়। কিন্তু রাজ্য তথা গোটা দেশ আরজি কর কাণ্ডে ন্যায়বিচার চেয়ে রাস্তায়। আমি অসুস্থতার কারণে সেটা পারছি না। তাই রাজ্য সরকারের পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত নিলাম।

পরিমল দে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কাজ করেছেন যা অনেকেই পারেননি। কিন্তু তাঁর সরকার ও প্রশাসনের কিছু সিদ্ধান্ত আত্মঘাতী বলে মনে হচ্ছে। আরজি কর কাণ্ডে ন্যায়বিচার যখন সকলে চাইছেন তখন কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যাচ্ছে সরকার। সেখানেও লাভ হচ্ছে না।

এই প্রবীণ শিক্ষক বলেন, সকলের মনেই এই ধারণা জন্মাচ্ছে যে সরকার বা প্রশাসন অনেক কিছু ধামাচাপা দিতে চাইছে। আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডা. সন্দীপ ঘোষ ঘটনার পর থেকে যথাযথ ভূমিকা পালন করেননি। পরিবারকেও বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া হয়েছিল।

সেই অধ্যক্ষ নাটক করেছেন বলে ধারণা এই প্রবীণ শিক্ষকের। তিনি বলেন, উনি প্রথমে পরিবারের সদস্যদের কথা বলে বিবেকের তাড়নায় পদত্যাগের কথা বললেন। তার কয়েক ঘণ্টা পরেই তাঁকে একই সম্মানজনক পদমর্যাদায় অন্য মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বদলি করা হলো। এটাও সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত।

এখন তো আরজি কর কাণ্ডের তদন্ত সিবিআই করছে। তাহলে কেন পুরস্কার প্রত্যাখ্যান? পরিমল দে-র কথায়, সকলের মতো আমিও চাই এই ঘটনায় যারা জড়িত সকলের শাস্তি হোক। এই ধরনের ঘটনায় বাংলার সমাজ পচে গিয়েছে বলে মনে হচ্ছে। আমি লজ্জিত, দুঃখিত, ব্যথিত। সে কারণেই পুরস্কার প্রত্যাখ্যান। চাইব মুখ্যমন্ত্রী দ্রুত নৈরাজ্যের অবসান ঘটিয়ে আইনের শাসন ফেরাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+