নারী সুরক্ষা থিম, সিদ্ধিদাতা গণেশ কালো পোশাকে, আড়ম্বরহীন পুজো শিলিগুড়িতে

কালো কাপড় গায়ে জড়ানো। অস্ত্র তুলে দিচ্ছে নারীকে। এভাবেই দেখা গেল সিদ্ধিদাতা গণেশকে। গণেশ পুজোতেও ছাপ এসে পড়ল আরজি কর কাণ্ডের। শিলিগুড়িতে এভাবে পুজোর আয়োজন করা হয়েছে।

আরজি কর ঘটনার প্রতিবাদ এবার গণেশ পুজোতে। আরজি কর ঘটনার প্রতিবাদে ক্রমশ সুর চড়ছে। আপামর রাজ্যবাসী শুধু নয়। দেশ ছাড়িয়ে বিদেশেও সেই প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে। প্রতিবাদ ক্রমশ দিকে দিকে ছড়িয়ে পড়েছে। এবার সেই প্রতিবাদ গণেশ পুজোর থিমেও।

আজ শনিবার গণেশ চতুর্থী। পুজোর আনন্দ মধ্যেও বিষাদের আবহ ধরা পড়ল শিলিগুড়ির সুভাষ পল্লিতে। এবার আড়ম্বরহীন পুজো করছে শিলিগুড়ির নাইট আউল অ্যাসোসিয়েশন।

মূর্তিতেও নেই কোনও রঙিন পোশাক। গণেশে মুর্তির গায়ে জড়ানো হয়েছে কালো কাপড়। মূর্তির সামনে আরজি করের নির্যাতিতার প্রতিকী মূর্তি। সেই নির্যাতিতাকে আত্মরক্ষার জন্য অস্ত্র তুলে দিচ্ছেন স্বয়ং সিদ্ধিদাতা। পুজো মণ্ডপের আশেপাশে লেখা রয়েছে নানা প্রতিবাদ মূলক লেখা।

আরজি কর কাণ্ডের পর নারী সুরক্ষা একটা প্রশ্নের মুখে। তাই নারী সুরক্ষার দাবি উঠেছে সভ্য সমাজে। নাইট আউল অ্যাসোসিয়েশনের গণেশ পুজো সেই বার্তাই রাখার চেষ্টা করেছে তাদের থিমের মাধ্যমে। তারা এই থিমের মাধ্যমে করে নারীদের বার্তা দিতে চাইছেন।

অধিকার কেউ দেবে না। সেই অধিকার নারীকে ছিনিয়ে নিতে হবে। প্রয়োজনে নারীকে দূর্গা, কালীর রূপ ধারণ করতে হবে। শিলিগুড়ির সুভাষ পল্লির নাইট আউল অ্যাসোসিয়েশনের এ বছর গণেশ পুজোর তৃতীয় বর্ষ। গত দুই বছর জাঁকজমক করে পুজো হয়েছে। সেই ক্লাবে এবার ব্যতিক্রমি চিত্র ধরা পড়ল।

আরজি করের ঘটনার পর তাদের মনকেও নাড়িয়ে দিয়েছে। তারাও চান বিচার। তারাও চান নারী সুরক্ষা। তাই সেই নারী সুরক্ষার দাবিতে গণেশ পুজোকে বেছে নিয়েছেন তারা। তাদের তৃতীয় তম বর্ষের থিম 'আমি নারী, নারিত্ব আমার অহংকার'।

তৃতীয় বর্ষে নাইট আউল অ্যাসোসিয়েশন গণেশ মূর্তি, মণ্ডপ সজ্জা সব ক্ষেত্রেই সামাজিক সচেতনা এবং নারীর মর্যাদার দিক তুলে ধরার চেষ্টা করেছে। মণ্ডপেও কালো কাপড় লাগানো হয়েছে অনেকটা অংশে। মূর্তির সামনে মোমবাতির আদলে আলো দেওয়া হয়েছে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+