Sanjay Roy Punishment: ফাঁসি হলে সান্ত্বনা পেতাম! আমাদের হাতে থাকলে... আক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের
Sanjay Roy Punishment: ফাঁসির সাজা হল না সঞ্জয় রায়ের। আদালতের চোখে, এই ঘটনা কখনই বিরলতম বিরল না। যদিও আদালতের এহেন বক্তব্য সিবিআই'য়ের পেশ করা তথ্য প্রমাণের ভিত্তি করে। ফলে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের এদিন যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল শিয়ালদহ আদালত। আর এই নির্দেশ সামনে আসার পরেই কার্যত হতাশা আন্দোলনকারী চিকিৎসক থেকে সাধারণ মানুষের চোখেমুখে ধরা পড়ে।
আক্ষেপ শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের (West Bengal CM Mamata Banerjee) মুখেও। তাঁর কথায়, ফাঁসি হলে সান্ত্বনা পেতাম! একই সঙ্গে সিবিআইয়ের ভূমিকা নিয়ে পরোক্ষ ভাবে প্রশ্ন তুললেন এদিন মুখ্যমন্ত্রী। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে (Sanjay Roy Punishment) ।

জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপ্টারে এদিন মালদহ পৌঁছন। সেখানেই আরজি কর মামলায় শিয়ালদহ আদালতের রায় নিয়ে সাংবাদিকরা মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চান। উত্তরে স্পষ্ট বুঝিয়ে দেন যে তিনি মোটেই খুশি নয়। শুধু তাই নয়, জয়নগর, ফরাক্কা এবং গুড়াপের ধর্ষণ এবং খুনের ঘটনায় ফাঁসির সাজা পাওয়ার বিষয়টিও তুলে আনেন।
প্রশাসনিক প্রধান বলেন, প্রথমদিন থেকে আমরা ফাঁসি চেয়েছিলাম। তাই এখনও চাইছি। তবে আদালতের রায় নিয়ে কিছু বলব না। কিন্তু , ৫৪ থেকে ৬০ দিনের মধ্যে আমরা তিনটে মামলায় ফাঁসির সাজ করিয়ে দিয়েছি।
এই মামলা আমাদের হাতে থাকলে আগেই মৃত্যুদন্ড করিয়ে দিতে পারতাম বলেও এদিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তবে তাঁর আক্ষেপ, জোর করে এই মামলা আমাদের হাত থেকে কেড়ে নেওয়া হয়। নরপিশাচের চরমতম শাস্তি মৃত্যুই হওয়া উচিৎ। ফলে ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতাম বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর। এক্ষেত্রে সিবিআইয়ের ভূমিকা নিয়েও এদিন ঘুরিয়ে প্রশ্ন তোলেন। বলেন, গুরুত্বপূর্ণ বিষয়টি বোঝা উচিৎ।
বলে রাখা প্রয়োজন, এদিন সকাল থেকে আরজি কর মামলার দিকে নজর রাখছিলেন মুখ্যমন্ত্রী। সকালেই জানান, আমিও ফাঁসির দাবিতে মিছিল করেছিলাম, আমার পুলিশের করা তিনটি মামলায় ৫৩ দিনে আমরা সাজা করিয়েছি। এটাই একটু দেরি হলো, তবে বিচারকরা মাঝে মাঝে একটু সময় নেন। কিন্তু রায় ঘষনার পরেই আক্ষেপ ধরা পড়ে সে মুখ্যমন্ত্রীর গলাতেই।
যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে (Sanjay Roy Punishment) । বলে রাখা প্রয়োজন, দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের এদিন যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা দেওয়ারও নির্দেশ আদালতের।












Click it and Unblock the Notifications