Railway Restaurant: কামরার ভিতরেই আস্ত রেস্তোরাঁ, মিলছে সস্তায় খাবারও! বাংলায় রেলের হোটেলে উপচে ভিড়
Railway Restaurant: রেলের কামরায় বসে যদি উপভোগ করা যায়, তাহলে সেটা হবে উপরি পাওনা। যেমন তেমন খাবার নয়, একেবারে রেস্তোরাঁ স্টাইলের খাবার খেতে পারবেন কামরার ভিতরের বেঞ্চে বসে। সঙ্গে পাওয়া যাবে রেস্তোরাঁর আমেজ। পর্যটকেরা উত্তরবঙ্গে (North Bengal) বেড়াতে গেলে এবার সেই স্বাদ উপভোগ করতে পারবেন।
তবে সেই রেস্তোরাঁর (Railway restaurant) আনন্দ উপভোগ করার জন্য কাটতে হবে না কোনও ট্রেনের টিকিট। এমনই অভিনব উদ্যোগ নিল উত্তর-পূর্ব সীমান্ত রেল (Indian Rail)। আপাত দৃষ্টিতে বাইরে থেকে দেখে বোঝার উপায় এটা আসলে কী। দেখলে মনে হবে কোনও বিলাস বহুল রেলের (Rail) কামরা যেন দাঁড়িয়ে রয়েছে।

ভিতরে ঢুকলেই একেবারে বদলে যাবে পরিবেশটা। দেখা মিলবে রেস্তোরাঁর (Railway restaurant)। সব ধরনের খাবারও মিলবে সেখানে। খেতে পারবেন ভেজ বা নিরামিষ অথবা ননভেজ বা আমিষ খাবার। উত্তর-পূর্ব রেলের (Indian Rail) তরফে এনজেপি স্টেশনে আগেই শুরু হয়েছে কোচ রেস্তোরাঁর (Railway restaurant) পথ চলা।
এবারে সেই রেস্তোরাঁই (Railway restaurant) দেখা যাবে কালচিনি ব্লকের রাজাভাতখাওয়ায়। বৃহস্পতিবার থেকে শুরু হল সেই কোচ রেস্তোরাঁ। শুরুতেই ভিড় জমিয়েছিলেন অনেকে। পর্যটকদের পাশাপাশি স্থানীয় মানুষদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। খাবারের মেনুও বেশ লোভনীয়। ফলে আগামিদিনে এই রেস্তোরাঁ (Railway restaurant) যে রেলকে লাভের মুখ দেখাবে, তেমনটাই মনে করছেন রেলের আধিকারিকরা।
এই বিষয়ে রেলের (Indian Rail) ডিআরএম অমরজিৎ গৌতম জানান, রাজাভাতখাওয়া থেকে জয়ন্তী, বক্সা যাওয়া যেতে পারে। তাই মূলত পর্যটকদের সমাগমের বিষয়টি নজরে রেখেই এই কোচ রেস্তেরাঁ (Railway restaurant) চালু করা হয়েছে রাজাভাতখাওয়াতে। খুব শীঘ্রই পর্যটক এবং যাত্রীদের মধ্যে এই রেস্টুরেন্ট (Railway restaurant) গ্রহণযোগ্য হবে বলেই মনে করছে রেল।












Click it and Unblock the Notifications