সাড়া দিলেন, দার্জিলিংয়ে রাজ্যপালের সঙ্গে শনিবার সাক্ষাৎ, তিন প্রতিনিধি পাঠাচ্ছেন অভিষেক

রাজ্যপাল সিভি আনন্দ বোস সাড়া দিলেন। তবে তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে কলকাতায় সাক্ষাৎ করবেন না তিনি। দার্জিলিং রাজভবনে তৃণমূল প্রতিনিধিদের যেতে হবে। আগামী কাল শনিবার এই সাক্ষাৎ ও বৈঠক হবে। রাজভবনের সামনে ধরনা মঞ্চ থেকে এ কথাই জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে কি ধরনা আপাতত শেষ হল?

জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই এলাকা ছেড়ে যাচ্ছেন না। ধরনা নিয়মমতো চলবে। কলকাতায় এসে রাজ্যপাল রাজভবনে দেখা করবেন। ৫০ লক্ষ চিঠি তাঁর কাছে রাজভবনে দেওয়া হবে। তারপরেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই কর্মসূচি শেষ করবেন। এবার রাজ্যপাল কবে কলকাতায় ফিরবেন? তাই নিয়ে প্রশ্ন থাকছে।

Abhishek Banerjee

শুক্রবারও নির্দিষ্ট কর্মসূচিতে দিল্লিতে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিকেল পর্যন্ত তাঁর কলকাতায় ফেরা নিয়ে কোনও বার্তা পাওয়া যায়নি। রাজভবন কোনও বক্তব্য রাখতে পারেনি। বিকেলের পরে জানা যায়, আগামী কাল শনিবার রাজ্যপাল ফিরছেন। তবে কলকাতায় নয়। দার্জিলিঙে রাজ্যপাল যাবেন। সেখানেই রাজভবনে তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করবেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে একথা জানিয়েছেন। শনিবার তৃণমূলের তরফে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্র দিল্লি যাবেন। কলকাতা থেকে সকালের বিমানে তাঁরা বাগডোগরা যাবেন। তারপর দার্জিলিংয়ের রাজভবনে বৈঠক হবে রাজ্যপালের সঙ্গে। কথাবার্তা শেষ করেই ওই প্রতিনিধিরা কলকাতা ফিরবেন।

তৃণমূলের তিন প্রতিনিধি কলকাতা ফিরে ধরনা মঞ্চে যোগ দেবেন। তারপর বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল সময় দিয়েছেন ঠিকই। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর ধরনা তুলছেন না। কলকাতায় রাজ্যপাল রাজভবনে আসবেন। সেখানেই তিনি আলোচনা করবেন তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে। বাংলার বঞ্চনা নিয়ে ৫০ লক্ষ চিঠি জমা রয়েছে। সেই চিঠি তুলে দেওয়া হবে রাজ্যপালের কাছে।

রাজ্যপাল কি আবার আগামী কাল দিল্লি ফিরে যাবেন? এই প্রশ্ন উঠছে। যদিও অভিষেক তীব্র খোঁচা দিয়েছেন তার বক্তব্যে। অভিষেক বলেন, "সাংবাদিক সম্মেলন করতে বাংলায় আসছেন। দেখবেন হয়তো তিন ঘণ্টা পর বিমান ধরে আবার চলে যাবেন।" তিনি আরও বলেন, " কেন্দ্রীয় মন্ত্রীরাও বাংলার আসেন কয়েক ঘণ্টার জন্য। আবার রাজ্যপালও তাই। আর তৃণমূল মাটি কামড়ে মানুষের দাবি নিয়ে আন্দোলন করছে। "

কত দিন রাজ্যপাল বাইরে থাকবেন? স্বাভাবিক ভাবেই এই প্রশ্ন উঠছে। পুজোর সময় কি এই ধরনা চলবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ইঙ্গিত দিয়েছেন। প্রয়োজনে সপ্তমী, অষ্টমীর দিন অভিষেক একা এই ধরনা মঞ্চে উপস্থিত থাকবেন। এ কথা জানিয়েছেন তিনি। অর্থাৎ রাজ্যপাল ও তৃণমূল কংগ্রেস দ্বন্দ্ব আরও প্রকট হল।

মূল কাণ্ডারী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ধরনা মঞ্চে হাল ধরেছেন। আগামী দিনের কর্মসূচিও তিনি ঠিক করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+