উত্তরকাশীর টানেল থেকে উদ্ধার মানিক তালুকদারের সঙ্গে ভিডিও কলে কথা স্ত্রীর, স্বস্তিতে পরিবার

মৃত্যুকে কার্যত জয় করে ফিরেছেন ওরা। উত্তরকাশীর টানেল থেকে শ্রমিকদের উদ্ধার করা হয়ে গিয়েছিল মঙ্গলবার রাতেই। কোচবিহারের মানিক তালুকদারের বাড়িতে আনন্দের সীমা নেই৷ ছেলের মুখে হাসি ফুটেছে৷ স্ত্রী অপেক্ষা করছেন কখন স্বামী ফিরবেন ঘরে৷

মানিক তালুকদার সুস্থ আছেন বলেই খবর। তবুও এখন উত্তরাখণ্ডের হাসপাতালেই তাঁদের চিকিৎসা হবে। টানা ১৭ দিন প্রায় ৪০০ ঘণ্টা অন্ধকার গুহার মধ্যে আটকে ছিলেন শ্রমিকরা। জীবন যেন একটা সরু সুতোর উপর দিয়ে হাঁটছিল। একটু অসতর্ক হলেই বিপদ নিশ্চিত। শেষ অবধি সকলে অক্ষত অবস্থায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন।

উত্তরকাশীর টানেল থেকে উদ্ধার মানিক তালুকদারের সঙ্গে ভিডিও কলে কথা স্ত্রীর, স্বস্তিতে পরিবার

গুহার মুখ থেকে অন্যান্যদের সঙ্গেই বেরিয়েছিলেন মানিক তালুকদার। পরিবারের সদস্যরা কোচবিহারের বাড়িতে উৎকণ্ঠায় তখনও বসে আছেন। তারপর মোবাইল ফোনে সম্পর্ক স্থাপন। ভিডিও কলের উলটো দিকে হাসিমুখে মানিক তালুকদার। স্ত্রী সেই ছবি দেখে আত্মহারা। ছেলেও খুশি বাবা অক্ষত শরীরে বাইরে বেরিয়ে এসেছেন।

টানেলের মধ্যে পরিস্থিতি প্রতিকূল ছিল। সকল শ্রমিক একে অপরকে মনের জোর, সাহস জুগিয়ে যাচ্ছিলেন। ঘুম সেই অর্থে ছিল না। টানেলের মধ্যে আলো থাকায় সেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়নি। একে অপরের সঙ্গে শ্রমিকরা কথা বলতেন। বাইরে উদ্ধারকাজ চলছে। ওয়াকিটকির মাধ্যমে সেই খবর আসত। উদ্বেগ কাটত সেইসব খবরে।

মানিক তালুকদার পেশায় ইলেকট্রিশিয়ান। কোচবিহারের বলরামপুরের চেকডোরা গেন্দারপাড় এলাকায় মানিক তালুকদারের বাড়ি। স্ত্রী মাঝখানে দুশ্চিন্তায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দিন কয়েক আগে বাড়ি এসেছেন। গতকাল ভিডিও কলে স্বামী- স্ত্রীর মধ্যে কথাবার্তা হয়। প্রাণ জুড়িয়েছেন তার।

রাতেই মিষ্টিমুখ করানো হয় এলাকার বাসিন্দাদের। প্রতিবেশীরাও এতদিন উৎকণ্ঠায় ছিলেন। তারাও স্বস্তি পেয়েছেন। প্রশাসনেত লোকজন, বিডিও উপস্থিত হয়েছিলেন বাড়িতে। এখন অপেক্ষা, কবে বাড়ি ফেরেন মানিক তালুকদার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+