Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জিলিপির লোভ দেখিয়ে শিশুকে গণধর্ষণ? থানায় আত্মসমর্পণ আরও এক অভিযুক্তের! জাস্টিস চেয়ে উত্তাল ফালাকাটা

Alipurduar Rape and Murder Case: শিশুকে ধর্ষন করে খুনের ঘটনায় উত্তাল ফালাকাটা। ঘটনার পরেই শুক্রবারই এক অভিযুক্তের মৃত্যু হয় গণপিটুনিতে। আজ শনিবার আরও এক অভিযুক্ত আত্মসমর্পণ করেছে বলে জানা যাচ্ছে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের কাছে সে ধরা দিয়েছে বলে জানা যাচ্ছে। আর এরপরেই ওই শিশুকে গণধর্ষণ করে খুন করা হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

যদিও এই বিষয়ে পুলিশের তরফে একেবারে স্পিকটি নট। শুধু ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে। অন্যদিকে ঘটনার পর থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে আলিপুরদুয়ারের ফালাকাটা এলাকা (Alipurduar Rape and Murder Case) । এমনকি আজ শনিবারও রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ।

Alipurduar Rape and Murder Case

টায়ারে আগুন জ্বালিয়ে ঘটনার প্রতিবাদ জানাচ্চেন। সবার মুখেই একটাই স্লোগান, 'উই ওয়ান্ট জাস্টিস'। এমনকি আরও এক অভিযুক্তের দ্রুত ফাঁসির সাজা নিশ্চিত করতে হবে বলেও আওয়াজ তুলছেন এলাকার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফালাকাটা থানার বিরাট পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়েছে সেখানে।

এমনকি আলিপুরদুয়ার মাদারী হাট বিধানসভার উপনির্বাচনের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যে আধা সামরিক বাহিনীকে আনা হয়েছে, তাঁদেরকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে

যত সময় গড়াচ্ছে ততই আন্দোলনের তীব্রতা যেন বেড়েই চলেছে। এথলবাড়ি থেকে ফালাকাটা যাওয়ার যে মূল রাস্তা রয়েছে, সেখানেও অবরোধ করেও বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা।

বলে রাখা প্রয়োজন, শুক্রবার বিকেলে বাড়ির সামনেই খেলছিল এক শিশু। বাবা-মা দুজনেই স্থানীয় মাঠে চাষের কাজে ব্যস্ত ছিল। আর সেই সুযোগ অভিযুক্তরা নেয় বলে অভিযোগ। জানা যায়, কাজ সেরে ফেরার পথে বাড়িতে এসে দেখে একরত্তি শিশুটি সেখানে নেই। দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি চলে। শেষমেশ স্থানীয় একটি পুকুর থেকে শিশুটির দেহ উদ্ধার হয়। অভিযোগ ওঠে, ধর্ষণ এবং খুনের। শুধু তাই নয়, জিলিপির লোভ দেখিয়ে শিশুটিকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ।

ঘটনার পরেই উত্তপ্ত হয়ে ওঠে আলিপুরদুয়ারের ফালাকাটা এলাকা। প্রতিবেশী এক যুবককে এলাকার মানুষজনকে হাতেনাতে ধরে ফেলে। ধর্ষণের অভিযোগে একেবারে গাছে বেঁধে বেধড়ক মারধর করে স্থানীয় মানুষজন। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের আধিকারিকরা। তাঁদেরকে ঘিরে ধরে চলেও ক্ষোভ-বিক্ষোভ।

কোনও রকমে ক্ষোভে ফুঁসতে থাকা গ্রামের মানুষের হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে পুলিশ। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা মৃত বলে জানায়। আর এরপরেই আজ সকালে আরও এক অভিযুক্ত নিজে থেকেই থানায় গিয়ে ধরা দেয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+