মাটিগাড়ায় রামকৃষ্ণ মিশনের জমি দখল? জমির মিউটেশনও হয়ে গেল অজান্তে?

ফের রামকৃষ্ণ মিশনের জমি দখল করার অভিযোগ? সেবক রোডের সেবক হাউসের পর এবার মাটিগাড়ায় রামকৃষ্ণ মিশনের জমি দখল হল? এই কথা চাউড় হতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোড়। তৃণমূল বিজেপিও একে অপরক নিশানা করছে।

দখল হয়ে যাওয়া জমি ফেরত পেতে মুখ্যমন্ত্রী কে চিঠি পাঠিয়েছেন সাউডাঙ্গী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের কর্তৃপক্ষ। গত ২৭ জুলাই এই চিঠি দেওয়া হয়েছে বলে খবর। তারপরই এই বিষয়টি আলোচনায় উঠে আসে।

ramkrisna mission

শহরে দার্জিলিং মোড় এলাকায় মাটিগাড়া জাতীয় সড়কের পাশে ও একটি বেসরকারি উপনগরী লাগোয়া এলাকায় প্রায় ৯. ৯০ একর জমি আশ্রম কর্তৃপক্ষের। এর মধ্যে দশ বিঘা জমি আশ্রমের কেনা৷ বাকি জায়গা দানে পাওয়া বলে জানা গিয়েছে। ওই জমির বেশিরভাগ অংশই দখল করে নেওয়া হয়েছে বলে অভিযোগ।

জাল নথি তৈরি করে অনেক জমি অন্যের নামে মিউটেশন করা হয়েছে। এই মারাত্মক অভিযোগও সামনে এসেছে। আশ্রম কর্তৃপক্ষের দাবি, ২০২২ সালে মাটিগাড়ায় ভূমি ও ভূমি সংস্কার দফতরে মিউটেশনের জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু তখন তা হয়নি।

গত ১৫ জুন আবার নতুন করে মিউটেশনের জন্য আবেদন করা হয়েছে মাটিগাড়া ভূমি সংস্কার দফতরে। ইতিমধ্যেই আশ্রম কর্তৃপক্ষের পক্ষ থেকে দার্জিলিংয়ের জেলাশাসক এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারকে গোটা বিষয় জানানো হয়েছে। এছাড়াও শিলিগুড়ি মেয়র গৌতম দেবকেও সম্পূর্ণ বিষয় অবগত করানো হয়েছে বলে জানা গিয়েছে।

রামকৃষ্ণ মিশনের জমি দখল বিষয়ে মেয়র গৌতম দেব বলেন, রামকৃষ্ণ মিশনের স্বামীজিদের সঙ্গে কথা হয়েছে। মিশনের জমি কেউ দখল করলে প্রশাসন ব্যবস্থা নেবে।

এদিন সকালে এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষ করেছিলেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী কটাক্ষ করছেন। তৃণমূল নেতারা তো দখল করবে। শিলিগুড়িতে জমি মানে হিরের টুকরো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+