Rajya Sabha Election 2023: রাজ্যসভায় বিজেপির প্রার্থী অনন্ত মহারাজ! লোকসভার আগে মাস্টারস্ট্রোক শাহের?

Rajya Sabha Election 2023: বাংলা থেকে বিজেপির তরুপের তাস অনন্ত মহারাজ! জোর জল্পনা। সামনেই রাজ্যসভার ভোট। আর সেই ভোটে বাংলা থেকে বিজেপির প্রার্থী হতে পারেন অনন্ত মহারাজ। এমনটাই প্রস্তাব তাঁকে নিশীথ প্রামাণিক দিয়েছেন বলে জানা যাচ্ছে।

আর সেই প্রস্তাবে অনন্ত মহারাজ রাজিও হয়েছেন বলে জানা যাচ্ছে। আর এরপরেই ভোটে প্রার্থী হওয়ার যাবতীয় প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। আগামী ২৪ জুলাই রাজ্যসভার ভোট রয়েছে। ইতিমধ্যে সেই ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূলের পরিষদীয় দল।

রাজ্যসভায় বিজেপির প্রার্থী অনন্ত মহারাজ!

রাজ্যসভার ছয় আসনে প্রার্থীও ঘোষণা করা হয়েছে। উত্তরবঙ্গের মানুষের মন পেতে প্রকাশ চিক বরাইককে প্রার্থী করেছে তৃণমূল। আলিপুরদুয়ারের তফসিলি উপজাতি সম্প্রদায়ের কোনও ব্যক্তি এই প্রথম রাজ্যসভায় প্রার্থী। ফলে একটা আবেগ রয়েছে। আর সেই আবেগকে কাজে লাগিয়ে উত্তরবঙ্গের মানুষকে মন পেতে মরিয়া চেষ্টা শাসকদল তৃণমূলের।

আর এই অবস্থায় অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠানো বিজেপি তরুপের তাস হিসাবেই দেখছে। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন-এর প্রধান গ্রেটার কোচবিহারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন। এমনকি পৃথক রাজ্য হিসাবে কোচবিহারকে মান্যতা দেওয়ার দাবিতে সরব অনন্ত মহারাজ।

এই অবস্থায় আজ মঙ্গলবার তাঁর বাড়িতে যান নিশীথ প্রামাণিক। দীর্ঘক্ষণ অনন্ত মহারাজের সঙ্গে এই বিষয়ে কথা হয় বলে জানা গিয়েছে। তবে এই বৈঠকের আগে এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন নিশীথ প্রামাণিক। আর সেখানে সবুজ সঙ্কেত পাওয়ার পরেই নিশীথ প্রামাণিক অনন্ত মহারাজের সঙ্গে বৈঠক। আর এই বৈঠক শেষে নিশীথ জানিয়েছেন, রাজ্যসভার প্রার্থী হওয়ার প্রস্তাব অনন্ত মহারাজকে দেওয়া হয়েছে।

আর সেই প্রস্তাব তিনি গ্রহণ করেছেন। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে অনন্ত মহারাজকে রাজ্যসভাতে প্রার্থী করাটা মাস্টারস্ট্রোক হিসাবেই দেখছেন বিশ্লেষকরা। গত লোকসভা নির্বাচন কিংবা বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ জুড়ে বিজেপির জয়জয়কার দেখেছে। রাজবংশী ভোট বিজেপির সঙ্গেই ছিল। অনন্ত মহারাজকে রাজ্যসভায় নিয়ে গেলে আগামী লোকসভাতেও রাজবংশী ভোট বিজেপির সঙ্গে থাকবে বলেই মনে করা হচ্ছে।

ছবি সৌজন্যে- অনন্ত মহারাজের ফেসবুক পেজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+