Indian Railway: কাপলিং খুলল ভিস্টাডমের! ১০০ মিটার দূরে গিয়ে থামল ট্যুরিস্ট স্পেশালের ইঞ্জিন
Indian Railway: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ভিস্টাডম ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। ১৪/৬ রেলওয়ে পিলারের কাছে কাফলিং ছিঁড়ে যায়। শুধু তাই নয়, ওই অবস্থায় প্রায় ১০০ মিটার এগিয়ে যায় ইঞ্জিনটি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে শিলিগুড়ি জংশন ও গুলমা স্টেশনের মাঝখানে ।
ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক তৈরি হয় যাত্রীদের মধ্যে। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। জানা গিয়েছে, ভিস্টাডম ট্যুরিস্ট স্পেশাল ট্রেনটি ভারতীয় রেলের ( Indian Rail) আধুনিক একটি ব্যবস্থা। এই কোচের ( indian railways vistadome) বৈশিষ্ঠ হল এর ছাদ সম্পূর্ণ ভাবে কাচের।

এমনকি কাচের বড়বড় জানলাও রয়েছে। একেবারে ১৮০ ডিগ্রি ঘোরানো যায় আসনগুলি। ট্রেনে বসে থেকেই যাত্রীরা যাতে প্রকৃতিকে উপভোগ করতে পারেন সেজন্যেই স্পেশাল ট্রেনটিতে ভিস্টাডম কোচ ( vistadome)ব্যবহার করা হয়েছে। আর সেই ট্রেনেই বিপত্তি। দুর্ঘটনাটি ঘটে সকাল ৯.১০ নাগাদ ঘটে বলে জানা যায়। ট্রেনটি আলিপুরদুয়ার জংশনের দিকে যাচ্ছিল।
আর তা যাওয়ার পথেই এই ঘটনা ঘটে। আচমকাই দূরন্ত গতিতে চলতে থাকা ট্রেনটি প্রবল ঝাঁকুনি দিয়ে থমকে যায়। যা নিয়ে তীব্র আতঙ্ক তৈরি হয়ে যায়। লাইনেই নেমে পড়েন যাত্রীরা। দেখা যায়, প্রায় ১০০ মিটার এগিয়ে গিয়েছে ইঞ্জিনটি। এই অবস্থায় দেখে বিক্ষোভ দেখতে শুরু করেন ট্রেন যাত্রীরা। যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন যাত্রীরা।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন রেল আধিকারিকরা। শুরু হয় মেরামতির কাজ। ঘটনার প্রায় আধ ঘন্টা বাদে কাফলিং মেরামতির পর ফের গন্তব্যের উদ্দেশে যাত্রা করে ট্রেনটি। সময়ের অনেক পড়ে মূল স্টেশনে পৌছয় সেটি। উত্তর-পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, ইঞ্জিন আর কামরার মাঝে কাপলিং থাকে। সেটা খুলে গিয়েছিল।

যদিও তা সারাই করে ট্রেনটিকে ফের আলিপুরদুয়ারের উদ্দেশে রওনা করিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন জনসংযোগ আধিকারিক। তবে কীভাবে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন রেল আধিকারিকরা।












Click it and Unblock the Notifications