উত্তরবঙ্গে ফের দুর্ঘটনার কবলে রেল, কোচবিহারে ছড়াল আতঙ্ক
ফের একবার উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনার আতঙ্ক। মঙ্গলবার কোচবিহারে বামনহাট স্টেশনে রেল দুর্ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল। গতবছরে উত্তরবঙ্গে রেল দুর্ঘটনার আতঙ্ক এখনও তরতাজা। ফলে ছোটখাটো রেল দুর্ঘটনাতেও কয়েকগুণ আতঙ্ক গ্রাস করে আমজনতাকে। যদিও এদিন দুর্ঘটনার মাত্রা তেমন প্রবল নয়।
জানা গিয়েছে, ১৫৪৬৮ ডাউন বামনহাট-শিলিগুড়ি জংশন ইন্টারসিটি এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছে। রেলের কাজ চলাকালীন ইঞ্জিনের ধাক্কা লাগে বগিতে। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় একাংশ। ভেঙে পড়ে দরজা, ফাটল ধরে একাধিক জায়গায়। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বামনহাট স্টেশন এলাকায়।

প্রতীকী ছবি
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ সহ রেলের কর্মীরা। শান্টিংয়ের কাজে অবহেলার কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে বলে অভিযোগ। ঘটনায় হতাহতের খবর নেই।
গোটা দেশজুড়ে একাধিক জায়গায় যখন রেল দুর্ঘটনা ঘটছে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েও রেল দফতরের বারবার উদাসীনতা ও গাফিলতির অভিযোগ উঠছে। তাছাড়া উত্তরবঙ্গে গতবছরে যেরকম ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে তাতে সামান্যতম অবহেলার খবর সামনে এলেও বারবার রেল সমালোচনার মুখে পড়ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications