পঞ্চায়েত ভোটের আগে উত্তরবঙ্গে পুলিশের রদবদল, কে হলেন রায়গঞ্জের DIG
গত কয়েক মাস ধরেউ উত্তরবঙ্গের একাধিক েজলায় অশান্তির ঘটনা ঘটছিল। তারপরেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। পঞ্চায়েত ভোটের আগে উত্তরবঙ্গে পুলিশ প্রশাসন নিয়ে বড় সিদ্ধান্ত, রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি বদল।
রায়গঞ্জের নতুন ডিআইজি পদে এসেছেন মেদিনীপুর রেঞ্জের ডিআইজি প্রসূন বন্দ্যোপাধ্যায়। আগে রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি ছিলেন অনুপ জয়সোয়াল। রায়গঞ্জ রেঞ্জ তৈরি হওয়ার পর থেকেই তিনি ডিআইজি পদে ছিলেন। রাজ্য পুলিশের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে একথা জানানো হয়েছে।

অনুপ জয়সোয়াল রায়গঞ্জের ডিআইজি পদে থাকাকালীন একের পর এক অসান্তির ঘটনা ঘটেছে। উত্তর দিনাজপুরের একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। ইসলামপুর, চোপড়া, গোয়ালপোখরে একের পর এক অশান্তির ঘটনা ঘটে। কালিয়াগঞ্জে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে অশান্তি।
আবার তার রেশ কাটকে না কাটতেই কালিয়াগঞ্জের রাধিকাপুরে মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর ঘটনা ঘটে। পুলিশের গুলিতে মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যু হয় বলে অভিযোগ। তারপরেই পরিবারের লোকেরা ঘটনার সিবিআই তদন্তের দাবি জানায়। পুলিশ বিনা প্ররোচনায় গুলি চালিয়েছিল বলে অভিযোগ করে পরিবারের লোকেরা।
তারপরেই রায়গঞ্জে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী নিজে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কেন পুলিশের ইন্টালিজেন্সের কাছে আগে কালিয়াগঞ্জের অশান্তির ঘটনার খবর ছিল না তা নিয়ে প্রশ্ন তোলের তিনি। পুলিশের উপরে হামলাকারীকে কোনও ভাবেই রেয়াত করা হবে না বলে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
মমত বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতেই কালিয়াগঞ্জের রাধিকাপুরে বিজেপি নেতার আত্মীয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে বিরোধীরা। এই ঘটনার সিবিআই তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি। তারপরেই তুমুল শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। পুলিশের অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। পঞ্চায়েত ভোটের আগে এই রদবদল বড় ঘটনা বলে মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications