মণিপুর-অসম ঘুরে বাংলায় আসছেন রাহুল গান্ধী, শেষ মুহূর্তে কর্মসূচিতে বেশ কিছু রদবদল
Bharat Jodo Nyay Yatra: গত ১৪ জানুয়ারি মণিপুর থেকে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' শুরু করেছিলেন রাহুল গান্ধী। এরপর নাগাল্যান্ড, মিজোরাম, অসম ঘুরে আজ বৃহস্পতিবার আসাম-কোচবিহার সীমান্ত বক্সিরহাটের জোড়াই মোড় দিয়ে বাংলায় ঢুকবেন। আর সেখানেই কংগ্রেস সাংসদকে স্বাগত জানাবেন প্রদেশ কগ্রেস সভাপতি অধীর চৌধুরী ( Adhir Ranjan Chowdhury) ।
বুধবারই উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন তিনি। সামনে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। আর সেই নির্বাচনের আগে বাংলার বুকে রাহুল গান্ধীর (Rahul Gandhi) 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' (Bharat Jodo Nyay Yatra) ঘিরে চরম উন্মাদনা কংগ্রেস নেতা-কর্মীদের মধ্যে।

তবে ইন্ডিয়া জোটের সদস্য হলেও বাংলায় রাহুল গান্ধীর কর্মসূচির (Bharat Jodo Nyay Yatra)বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছুই জানানো হয়নি। আর তা নিয়ে বুধবারই ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তৃণমূল সুপ্রিমো বলেন, বিরোধী ইন্ডিয়া জোটে গুরুত্বপূর্ণ শরিক। আর তা সত্ত্বেও বাংলায় রাহুল গান্ধীর আসার ব্যাপারে কিছুই জানানো হল না।
সৌজন্যতার খাতিরেও একবার জানাতে পারত বলে কার্যত ক্ষোভ উগরে দেনন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় বাংলায় ঢুকবেন রাহুল! ফলে এই বিষয়ে তিনি কী মন্তব্য করেন সেদিকেই নজর সবার। তবে আগামী কয়েকদিন বাংলাতেই থাকবেন রাহুল গান্ধী।
West Bengal Congress president and MP Adhir Ranjan Chowdhury says, "I have nothing to say regarding the alliance. I am going to Cooch Behar to receive Rahul Gandhi's Nyay Yatra tomorrow. I do not have any info regarding the alliance. Ask them who made comments on the alliance..." pic.twitter.com/MgskI4gOCM
— ANI (@ANI) January 24, 2024
একের পর এক জেলায় পায়ে হেঁটে ঘুরবেন। সেই মতো আগামী ২৮ শে জানুয়ারি ভারত জোরো ন্যায় যাত্রা করতে জলপাইগুড়ি যাবেন রাহুল গান্ধী। এই উপলক্ষে জেলা কংগ্রেসের তরফে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিলো বেলা ১২ টা নাগাদ জলপাইগুড়ি শহরে পদযাত্রা ও শহরে সভা করবেন তিনি। এরপর শহরের এ বি পি সি ময়দানে তিনি লাঞ্চ করবেন। তারপর তিনি শিলিগুড়ি চলে যাবেন।
কিন্তু ওইদিন বেলা ১২ টা থেকে ১.৩০ পর্যন্ত পুলিশের চাকরির পরীক্ষা রয়েছে। তাই ওইদিন বেলা ১.৩০ এর পর শহরে আসবেন রাহুল গান্ধী। ন্যায় যাত্রা জলপাইগুড়ি রুটের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার দুপুরে জলপাইগুড়ি আসেন জাতীয় কংগ্রেস এর সাধারন সম্পাদক গোলাম আহমেদ মীর। এদিন তার সাথে রুট পরিদর্শনে ছিলেন আই সি ট্রাফিক সৈকত ভদ্র।
গোলাম আহমেদ মীর বলেন যেহেতু ওইদিন পুলিশের চাকরির পরীক্ষা রয়েছে তাই রাহুল গান্ধী ওইদিন পরীক্ষা শেষ হবার পর জলপাইগুড়ি শহরে আসবেন। আর শহরে ঢোকার আগেই কোনো একটি যায়গায় লাঞ্চ সারবেন। তবে কোথায় এই পর্ব হবে সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications