Kali Puja 2024: মা কালীকে কাঁধে নিয়ে দে ছুট...মুখোমুখি দুই শ্যামা! বেজে উঠল শাঁখ, সাক্ষী হোন অলৌকিক মুহূর্তের
Kali Puja 2024: মা কালীকে মাথায় নিয়ে দৌড়চ্ছেন ভক্তরা। রাজার প্রচলিত রীতি মেনে মালদহের চাঁচলের মালতীপুরে আয়োজিত হল ঐতিহ্যবাহী কালী দৌড় প্রতিযোগিতা। মালতিপুর এলাকার আটটি কালী প্রতিমাকে কাঁধে নিয়ে ছুটেন এলাকাবাসী। কালী দৌড় প্রতিযোগিতাকে ঘিরে রচিত হয় সম্প্রীতির এক আশ্চর্য আবহ।
তবে রীতির পিছনে লুকিয়ে আছে এক ইতিহাস। আর এই মুহূর্তের সাক্ষী থাকতে ভিড় জমান এলাকার মানুষ। এমনকি বাংলার বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ জোড়ো হন ঘটনার সাক্ষী থাকতে (Kali Puja 2024) ।

ইতিহাস বলছে, দৌড়ে নিয়ে যাওয়ার পর যাদের কালী প্রতিমা অক্ষত অবস্থায় থাকবে, তাদের প্রতিমাকেই প্রথমে বিসর্জন দেওয়া হবে। নিজেদের পূজিত কালী প্রতিমা (Kali Puja 2024) কাঁধে করে নিয়ে ঘাটের দিকে দৌড় লাগান উদ্যোক্তারা। রাজার প্রচলিত সেই রীতি মেনেই এখনও মালদহের চাঁচলের মালতিপুরে আয়োজিত হয় ঐতিহ্যবাহী কালী দৌড় প্রতিযোগিতা।
এবারও যার অন্যথা হল না। শুক্রবার রাতে কালী দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে তৈরি হল এক অদ্ভুত পরিবেশ।
আমকালীর বিসর্জনের পর হ্যান্টা, বাজার, শ্যামা, বুড়ি, হাট, চনকা কালী সহ আটটি প্রতিমার দৌড় হয়। পরিস্থিতি সামাল দিতে উপস্থিত ছিলেন চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা ও চাঁচল থানার আইসি পুর্ণেন্দু কুণ্ডু সহ পুলিশ বাহিনী।
Kali Puja 2024: দেখুন সেই মুহূর্তের ভিডিও-
ছিলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকসিও। দুই কালীর মুখোমুখি হওয়ার মুহুর্তে শঙ্খ ধ্বনি উলু দেন ভক্তরা। তবে শুধু মালদহেই নয়, কালীক্ষেত্র বাংলায় কালীকে ((Kali Puja 2024) নিয়ে নানা ইতিহাস এবং প্রচলন আছে। আর তা বছরের পর বছর একই ভাবে পালন হয়ে আসছে।












Click it and Unblock the Notifications