ভাতা তিনহাজার টাকা করার দাবীতে রায়গঞ্জে পথে নামলেন পুরোহিতরা
ভাতা তিনহাজার টাকা করার দাবীতে রায়গঞ্জে পথে নামলো পুরোহিতরা
ইমাম এবং মোয়াজ্জেমদের ভাতা আড়াই হাজার টাকা হলে পুরোহিতদের ভাতা একহাজার টাকা হবে কেন ? এই প্রশ্ন তুলে এবং পুরোহিতদের ভাতা তিনহাজার টাকা করার দাবীতে রায়গঞ্জে পথে নামলো পুরোহিতরা।

এদিন বিপ্রসমাজ কল্যান সমিতির পক্ষ থেকে রায়গঞ্জ বেসরকারি বাস ষ্ট্যান্ডের সামনে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান পুরোহিতরা। পরে পুলিশী হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
তাদের দাবি, রাজ্য সরকার সংস্কৃত বিষয় তুলে দিয়েছে।
ফলে পুরোহিত সমাজের সন্তানরা সংস্কৃত ভাষা শিক্ষা থেকে বঞ্চিত। অবিলম্বে নিন্ম স্তর থেকে সংস্কৃত ভাষা চালুর দাবিতে এবং পুরোহিতদের তিনহাজার হাজার টাকা ভাতা চালুর দাবী জানিয়েছেন তারা। অভিযোগ, ভোটের মুখে পুরোহিতদের নিয়ে রাজনীতি শুরু করেছে তৃণমূল। কিন্তু বৃহত্তর পুরোহিত সমাজ এই চালাকি ধরে ফেলেছে। তাই পুরোহিতদের নিয়ে যে রাজনীতি চলছে তা বন্ধ করতে হবে।
উল্লেখ্য, এর আগে ইমাম মোয়াজ্জেমদের আড়াই হাজার টাকা ভাতা প্রদানের কথা ঘোষনা করেছিলো রাজ্য সরকার। তা নিয়ে বিতর্ক ও হয়েছিলো প্রচুর। ২১ -এর বিধানসভা নির্বাচনের আগে আচমকাই চলতি মাসে পুরোহিতদের জন্য মাসিক হাজার টাকা ভাতা ও সরকারী প্রকল্পে বাড়ি তৈরী করে দেওয়ার কথা ঘোষনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।












Click it and Unblock the Notifications