Potato Price: আকাশছোঁয়া আলু পেঁয়াজের দাম, শিলিগুড়িতে অভিযানে নামল টাস্ক ফোর্স
বাজারে আলু পেঁয়াজের দাম আকাশছোঁয়া। তার জেরে মধ্যবিত্তের মাথায় হাত। গৃহস্থের বাজার করতে যেতে রীতিমতো দুশ্চিন্তা হচ্ছে। সোমবার শিলিগুড়ির বাজারে হানা দিল টাস্ক ফোর্স। বাজারে আলু, পেঁয়াজের দাম কেমন যাচ্ছে? কতটা দাম বেশি বাজারে? সেই সব জানার চেষ্টা করলেন টাস্ক ফোর্সের আধিকারিকরা।
বাজারে আলু - পেঁয়াজের দাম অত্যন্ত বেশি৷ কলকাতা সহ রাজ্যের সর্বত্রই এই দাম বেড়ে রয়েছে। কোথাও সেই দাম কমার লক্ষণ নেই৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত সেই বিষয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন। অবিলম্বে আলু, পেঁয়াজের দাম কমাতে হবে৷ সেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সেই দামে লাগাম টানতে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও কি কিছু পরিস্থিতির উন্নতি হল? ওয়াকিবহাল মহলের একাংশের মত, পদক্ষেপের পরেও রাশ টানা যাচ্ছে না আলু, পেঁয়াজের দামে। শনিবার শিলিগুড়ি পুরনিগমের টাস্ক ফোর্সের আধিকারিকদের সঙ্গে মেয়র গৌতম দেবের বৈঠক হয়। শিলিগুড়িতে এই দাম কমাতে হবে। সেই নির্দেশও দেওয়া হয়েছে। অবশেষে মেয়রের নির্দেশে শহরে নজরদারি শুরু করল টাস্ক ফোর্স।
মেয়রের নির্দেশের পর আজ সোমবার বিভিন্ন বাজার পরিদর্শনে নামেন টাস্ক ফোর্স - এর আধিকারিকরা। সোমবার সকালে শিলিগুড়ি বিধান মার্কেটে অভিযান চালায় টাস্ক ফোর্স।পাইকারি বাজার ও খুচরো বাজারে সবজির দাম কী রয়েছে তা নিয়ে খোঁজ নেওয়া হয়।
এদিন বিধান মার্কেটে গিয়ে সেখানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন টাস্ক ফোর্সের আধিকারিকেরা। বেশি দাম যাতে না নেওয়া হয়, সেই কথা বলা হয়েছে। দাম নিয়ন্ত্রণ করতেও বলা হয়েছে।
টাস্ক ফোর্সের আধিকারিকদের তরফে জানানো হয়েছে, পাইকারি ও খুচরো বাজারের সঙ্গে দামের তেমন হেরফের নেই। বাজারে শীতের সবজি আসার পর সেই সবের দাম অনেকটাই কমেছে। তবে আলু পেঁয়াজের দামের যাতে সামঞ্জস্য থাকতে হবে। সে কারণে নিয়মিত বাজার পরিদর্শনে নামা হবে। সেই কথাও জানান টাস্ক ফোর্সের আধিকারিকরা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications