কোচবিহারে বিজেপি কর্মী-সমর্থকদের উপর পুলিশের কাঁদানে গ্যাস-জলকামান, আটক নিশীথ প্রামাণিক
রাজ্যজুড়ে বিজেপির ডিএম অফিস ঘেরাও কর্মসূচি। সেই কর্মসূচি ঘিরে উত্তপ্ত পরিস্থিতি কোচবিহারে। পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ডিএম অফিস এলাকা। কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। জলকামান দাগা হয় আন্দোলনকারীদের দিকে।
কোচবিহারের বিজেপি নেতা নিশীথ প্রামাণিক উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। তাঁকে আটকাতে পুলিশ বেপরোয়া হয়ে উঠেছিল। নিশীথ প্রামাণিকের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী নিশীথ প্রামাণিককে আটক করা হয়েছে গোটা এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে।

সোমবার রাজ্যজুড়ে বিজেপির ডিএম অফিস এরাও কর্মসূচি ছিল। সব জেলাতে এই অভিযান চলছে। কোচবিহারের জেলাশাসক ভবনে সামনে এই কর্মসূচি নেওয়া হয়েছিল। সেখানেই উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি।। বিজেপির কর্মসূচি আটকাতে বিশাল বাঁশের ব্যারিকেড করা হয়েছিল।
বিপুল সংখ্যায় বিজেপি কর্মী সমর্থকরা জেলাশাসক ভবনের সামনে উপস্থিত হন। বাঁশের ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে তারা। পুলিশ তাদের বাধা দেয়। কিন্তু কোনওভাবেই বিজেপি কর্মীরা সেই বাঁধা মানেনি। তারা গার্ডরেল, লোহার রেলিং, বাঁশের বেড়া ডিঙিয়ে উপরে উঠতে থাকে। এক সময় ব্যাপক লাঠিচার্জ শুরু করে পুলিশ।
বিপুল সংখ্যায় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বিবাদ শুরু হয়। বিজেপি কর্মীরাও পাল্টা আক্রমণ করে বলে অভিযোগ। গোটা এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। বেপরোয়া লাঠিচার্জ করে পুলিশ ও রযাফ। মহিলা পুরুষ নির্বিশেষে লাঠিচার্জ করা হয়। জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। জলকামান দিয়ে জনতাকে সরানোর চেষ্টা চলে।
পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ চলতে থাকে। কাঁদানে গ্যাস ও জল কামানের সামনে কিছুটা ছত্রভঙ্গ হন কর্মী সমর্থকরা। ফের তারা আক্রমণাত্মক হয়ে ওঠে। এক সময় ব্যাপক লাঠিচার্জ করা হয় পুলিশের পক্ষ থেকে। একাধিক বিজেপি কর্মী সমর্থককে আটক করা হয়। নিশীথ প্রামাণিককেও আটক করা হয়েছে বলে খবর।












Click it and Unblock the Notifications