NorthBengal Bandh: পুলিশ বাধা দিতে এলে খন্ডযুদ্ধ হবে! হুঁশিয়ারি বিজেপি নেতার

পুলিশ বাধা দিতে এলে খন্ড যুদ্ধ হবে। শুক্রবারের ডাকা ১২ ঘন্টার বনধ নিয়ে এমটাই হুঁশিয়ারি দিলেন জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী। উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষন এবং বিজেপি কর্মী খুনের প্রতিবাদে, আগামীকাল শুক্রবার ১২ ঘন্টার উত্তরবঙ্গ বনধের ডাক দিয়েছে রাজ্য বিজেপি।

আর এই বিষয়কে সামনে রেখে আজ বৃহস্পতিবার বিকেলের পর উত্তরবঙ্গের একাধিক শহরে মিছিল বের করা হয় জেলা বিজেপির পক্ষ থেকে। মিছিল বের হয় জলপাইগুড়ি শহরেও। শুধু তাই নয়, শহরের কদমতলা মোড়ে প্রতীকী পথ অবরোধও করেন বিজেপি কর্মীরা।

উত্তরবঙ্গ বনধ নিয়ে হুঁশিয়ারি বিজেপি নেতার

যদিও বিশাল পুলিশ বাহিনী এদিন মোতায়েন করা হয় জলপাইগুড়ি শহর জুড়ে। কোনও যাতে অশান্তি না হয় সেদিকে তাকিয়ে এহেন পদক্ষেপ জেলা পুলিশের। মিছিল শেষে বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, রাজ্যের তৃণমূল সরকার স্বৈরাচারী। একজন নাবালিকাকে ধর্ষন করে খুন করা হলো। সেখানে পুলিশ ভুল রিপোর্ট দিচ্ছে। বাড়ি থেকে ডেকে নিয়ে এসে খুন করা হচ্ছে। কোথায় আমরা বাস করছি!

একই সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলেন ওই বিজেপি নেতার। আর এই সমস্ত বিষয় নিয়েই আগামীকালের শুক্রবার এই বনধ। সকাল থেকেই বিজেপি নেতাকর্মীরা পথে থাকবে বলেও জানিয়েছেন বাপী। তবে পুলিশ বাঁধা দিতে এলে খন্ড যুদ্ধ হবে বলে হুঁশিয়ারি বিজেপি নেতার।

অন্যদিকে বিজেপি নেত্রী দেবশ্রী জানিয়েছেন, আমাদের আন্দোলন চলবে। যেভাবে রাজবংশী মানুষের উপর অত্যাচার চলছে সেই ঘটনার প্রতিবাদেই উত্তরবঙ্গ বনধের ডাক। আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যু এবং কালিয়াচকের মৃত্যুর প্রসঙ্গ তুলে ধরেন বিজেপি নেত্রী। পাশাপাশি যেভাবে রাজবংশী ভাইকে খুন করা হল তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

যেভাবে রাজবংশী ভাইকে খুন করা হল তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তবে বনধের কারণে মানুষের একটু সমস্যা হবে বলে মেনে নিয়েছেন বিজেপি নেতারা। তবে এজন্যে মানুষের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী। অন্যদিকে তৃণমূলের তরফে বিজেপির তরফে প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ তোলা হয়েছে।

একই সঙ্গে বনধ ব্যর্থ মানুষকে পথে নামারও আবেদন জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। পাশাপাশি রাজ্য প্রশাসনের তরফেও সব কিকছু স্বাভাবিক থাকার কথা বলা হয়েছে। তবে বনধকে ঘিরে যাতে কোনও সমস্যা না হয় সেজন্যে বিশাল পুলিশ বাহিনী সকাল ৬ টা থেকেই রাস্তায় নামানো হবে বলে জানা গিয়েছে। অপ্রতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি র‍্যাফ এবং কমব্যাট ফোর্সকেও তৈরি রাখা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+