গাড়ি থেকে নামতেই পুলিশকে এলোপাথাড়ি গুলি! ভয়াবহ ঘটনা গোয়ালপোখরে, হার মানবে সিনেমাও
Firing at Cops in North Dinajpur: গত কয়েকদিনের ব্যবধানে একের পর এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে! ঘটনায় আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। প্রশ্নের মুখে পুলিশ প্রশাসন। আর সেই রেশ কাটতে না কাটতেই ফের গুলি চলল বাংলায়। আক্রান্ত এবার পুলিশ কর্মীরাই। জানা যাচ্ছে, বিচারাধীন বন্দিকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে একেবারে এলোপাথাড়ি গুলি।
ঘটনায় গুলিবিদ্ধ দুই পুলিশ আধিকারিক। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। দুজনকেই স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় চাঞ্চক্যকর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় (Firing at Cops in North Dinajpur)। কে বা কারা গুলি চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা (Firing at Cops in North Dinajpur)। গিয়েছেন প্রশাসনের অন্যান্য আধিকারিকরাও। কীভাবে এই ঘটনা তা সরজমিনে খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, আসামী বেশ কয়েকজনকে নিয়ে এদিন রায়গঞ্জ ফেরার সময়ে হঠাত করেই মাঝ রাস্তায় পুলিশের গাড়ি দাঁড় করানো হয়।
হঠাত কেন দাঁড়াতে হল! গাড়ি থেকে পুলিশ আধিকারিকরা নামতেই অতর্কিতে তাঁদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ। একেবারে এলোপাথাড়ি গুলি চলতে থাকে। দুই পুলিশকর্মীর মধ্যে একজনের দুটি গুলি লেগেছে, অন্যজনের একটি। আর এই ঘটনায় ইতিমধ্যে ১ আসামি পালিয়ে গেছে বলে জানা গিয়েছে।
গুলিবিদ্ধ দুই পুলিশকর্মীর নাম নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য বলে খবর। আসামিরা নিজে পুলিশের বন্দুক কেড়ে নিয়ে গুলি চালিয়েছে নাকি তাদের কাছে আগে থেকে অস্ত্র ছিল, তা স্পষ্ট নয়। আবার এও সন্দেহ, আসামি ছিনতাই করতেই অন্য দুষ্কৃতীরা গুলি চালিয়েছে! ইতিমধ্যে গুলিবিদ্ধ পুলিশকর্মীদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
শুধু তাই নয়, যে এলাকায় এই ঘটনা সেখানে স্থানীয় মানুষজনে মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তবে এই ঘটনার পরেই জেলাজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সমস্ত থানাকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি জেলাজুড়েও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।












Click it and Unblock the Notifications