Suvendu Adhikari: মালদহে তৃণমূল তিন নম্বর হবে, পুলিশ প্রচারের অনুমতি না দিলেও হুঙ্কার শুভেন্দুর
সুজাপুর বিধানসভাতে শুভেন্দু অধিকারীর রোড শো করার অনুমতি দিল না পুলিশ। মালদা দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে রোড শোর জন্য অনুমতি চেয়ে ফরাক্কা, সুজাপুর, বৈষ্ণবনগর, ইংরেজবাজারের জন্য আবেদন করা হয়। কিন্তু পুলিশ প্রশাসন সুজাপুর বিধানসভাতে রোড শো করার অনুমতি দিল না।
৭মে মালদহ জেলায় ভোট রয়েছে,সেই মত উত্তর মালদহের প্রার্থী খগেন মুর্মু ও দক্ষিন মালদহের প্রার্থী শ্রী রূপা মিত্র চৌধুরীর সর্মথনে শুভেন্দু অধিকারী রোড শো করেন। এদিন উত্তর মালদার পাল পাড়া থেকে রোড শো করে দক্ষিন মালদহের ইংরেজবজারে আসে। এরপর সেখান থেকে সুজাপুর বিধানসভা থেকে রোড শো এর কথা। কিন্তু তার অনুমতি দেয় নি পুলিশ প্রশাসন।

দক্ষিন মালদহের জেলা সভাপতি পার্থ সারথি ঘোষ বলেন,আমরা চারটি বিধানসভা কেন্দ্রের শুভেন্দু অধিকারীর রোড শোয়েরঅনুমতি চাওয়া হয়। অথচ দেখা যায় সুজাপুর বিধানসভায় অনুমতি দেয় নি। উদ্দেশ্য প্রনোদিত ভাবে এই অনুমতি দেয় নি। বোঝায় যাচ্ছে সারা দেশ জুরে হেরে যাওয়ার ভয়ে উদ্দেশ্য প্রনোদিত ভাবে এই অনুমতি দেয়নি। কনভয়ে যাবে পরের বিধানসভা বৈষ্ণবনগর এলাকায় রোড শো হবে।












Click it and Unblock the Notifications