Clash At Malda: অগ্নিগর্ভ মানিকচক, পুলিশের গুলিতে জখম দুই, আহত পুলিশের একাধিক কর্মীও

Clash At Malda: অবরোধকে কেন্দ্র করে রণক্ষেত্র মানিকচকের এনায়েতপুর। দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে রাজ্যসড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। আর তা তুলতে আসলে পুলিশের সঙ্গে একেবারে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। পুলিশের সং খন্ডজুদ্ধে জড়িয়ে পড়েন উত্তেজিত জনতা। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি।

এমনকি একের পর এক পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায় বলে অভিযোগ। আর তাতে দুই ব্যক্তি আহত হয়েছেন বলে খবর (Clash At Malda)।

Clash At Malda

অন্যদিকে ঘটনায় পুলিশেরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। যাদের মধ্যে মালদহের মানিকচক থানার আইসি আছেন বলে জানা গিয়েছে। ঘটনার পরেই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। এলাকায় নামানো হয়েছে র‍্যাফ।

সঠিক বিদ্যুৎ পরিষেবা দেওয়ার দাবিতে আজ বৃহস্পতিবার আন্দোলনে নামে গ্রামবাসীরা। মালদাহের মানিকচক ব্লক জুড়ে এই দাবিতে একাধিক জায়গায় রাজ্য সড়ক অবরোধ শুরু হয়। কোথাও রাস্তার ওপর আগুন জ্বালিয়ে আবার কোথাও রাস্তার ওপর ব্রেঞ্চ অবরোধ করেছেন গ্রামের মহিলা পুরুষরা।

বৃহস্পতিবার সকাল থেকেই পথ অবরোধ চলছে মানিকচকের নুরপুর মন্ডলপাড়া, সবজিপাড়া, হাসপাতাল মোড়, এনায়েতপুর এবং মোহনা এলাকায়। স্থানীয় বাসিন্দা এবং অবরোধকারীদের অভিযোগ, গোটা রাত বিদ্যুৎ থাকে না এলাকায়। দিনের বেলা বিদ্যুৎ থাকলেও পাঁচ মিনিটের জন্য থাকে তারপর আবার চলে যায়। প্রচন্ড এই গরমে ছোট ছোট শিশু এবং বাড়িতে থাকা অসুস্থ রোগীদের নিয়ে নানা রকম সমস্যায় পড়তে হচ্ছে তাদের।

এর আগেও আমরা বহুবার আন্দোলন করেছি। কিন্তু কোন লাভ হয়নি। তাই আজ মানিকচক জুড়ে পৃথক পৃথক জায়গায় রাস্তা অবরোধ করা হয়েছে। তারা তো রীতিমতো বিল দেন তাহলে বিদ্যুৎ থাকবে না কেন প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা।

আর সেই অবরোধ তুলতে যায় পুলিশ। সেই সময়ে পাল্টা ইটবৃষ্টি শুরু করে উত্তেজিত জনতা। একেবারে খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। অবস্থা এতটাই অগ্নিগির্ভ হয়ে ওঠে যে তা সামলাতে একেবারে হিমশিম খেতে হয় পুলিশ আধিকারিকদের।

উত্তেজনা ক্রমশ আয়ত্তের বাইরে গেলে কার্যত গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। দুই আন্দোলনকারীর শরীরে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। এই ঘটনার পরেই ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ। ঘটনায় জড়িয় সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+