মাল নদীতে দুর্ঘটনায় গাফিলতির অভিযোগ, পুরসভা ও সেচ দফতরের বিরুদ্ধে অভিযোগ দায়ের
মাল নদীতে দুর্ঘটনায় গাফিলতির অভিযোগ, পুরসভা ও সেচ দফতরের বিরুদ্ধে অভিযোগ দায়ের
দশমির বিসর্জনে মাল নদীতে হড়পা বানের বিপর্যয়ের জন্য সেচ দফতর এবং পুরসভাকে কাঠগড়ায় তুলেছেন স্থানীয়রা। দুর্ঘটনায় মারা গিয়েছেন ৮ জন। আহত ৫০ জনের মত। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। মৃতদের পরিবারের পক্ষ থেকে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। মৃতদের পরিজনেরাই গাফিলতির অভিযোগে মাল পুরসভা এবং সেচ দফতরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

বিজেপির ৯ সদস্যের প্রতিনিধিদল আজ মাল এবং মালবাজার এলাকায় পরিদর্শনে যান। সেখানে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন বিজেপির নেতারা। তাঁরা মাল বাজার থানাতেও যান সেকানে তাঁরা দুর্ঘটনার কারণ জানতে চান। মাল নদীতে অপরিকল্পিত ভাবে বাঁধ দেওয়ার করণেই এই দুর্ঘটনা বলে অভিযোগ করেছেন বিজেপি নেতারা।
উত্তর বঙ্গে আবহাওয়া খারাপ রয়েছে জেনেও পুরসভার পক্ষ থেকে কোনও রকম উদ্যোহ েনওয়া হয়নি। িনরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়নি। তার উপরে নদীর উপর যেভবে বালির বাঁধ দেওয়া হয়েছিল তাতে আরও বিপর্যয় নেমে আসে। বিজেপির রাজ্য সভাপতি এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন। রাজ্য সরকার ইতিমধ্যেই ২ লক্ষ টাকা ক্ষতি পূরণ ঘোষণা করেছেন। আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন।
বিজেপির েনতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের কাছ থেকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা উচিত ছিল বলে দাবি করেন তিিন। মাল নদীর দুর্ঘটনার পর রিপোর্ট তলব করেছে নবান্ন. ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে জেলা শাসককে। তারপরেই সব বিসর্জনের জন্য বাড়তি নিরাপত্তা জারি করা হয়েছে। সব জেলা শাসকদের সতর্ক করা হয়েছে এই িনয়ে












Click it and Unblock the Notifications