চাকরি দেওয়ার নামে মহিলাদের দেহ ব্যবসায় নামানোর অভিযোগ! বড় চক্র ফাঁস করল বাংলার পুলিশ

চাকরি দেওয়ার নাম করে মহিলাদের সঙ্গে প্রতারণা! শুধু তাই নয়, জোর করে দেহ ব্যবসায় নামানোর অভিযোগ। এমনই এক বড়সড় চক্রের পর্দা ফাঁস করল পুলিশ। শুধু তাই নয়, হদিশ পেয়ে গোপন সূত্রে হানা দিয়ে এক মহিলা সহ চারজনকে গ্রেফতার করল শি

চাকরি দেওয়ার নাম করে মহিলাদের সঙ্গে প্রতারণা! শুধু তাই নয়, জোর করে দেহ ব্যবসায় নামানোর অভিযোগ। এমনই এক বড়সড় চক্রের পর্দা ফাঁস করল পুলিশ। শুধু তাই নয়, হদিশ পেয়ে গোপন সূত্রে হানা দিয়ে এক মহিলা সহ চারজনকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের প্রধান নগর থানার পুলিশ।

চাকরি দেওয়ার নামে মহিলাদের দেহ ব্যবসায় নামানোর অভিযোগ!

একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে স্থানীয় পুলিশকে সবরকম সাহায্য করেছে শিলিগুড়ি কমিশনারেটের গোয়েন্দা বিভাগও। যা পুলিশের বড়সড় সাফল্য হিসাবেই দেখা হচ্ছে।

জানা গিয়েছে, শনিবার প্রধাননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এক মহিলা। যেখানে তিনি জানান শিলিগুড়িতে বেশ কয়েকজন চাকরি দেওয়ার নাম করে বাইরে থেকে মহিলাদের নিয়ে এসে তাদেরকে জোর করে দেহ ব্যবসায় নামাচ্ছে। কার্যত এক প্রকার জোর করেই এই কাজে নামানো হচ্ছে বলে অভিযোগ ওই মহিলার।

গুরুতর এই অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসে পুলিশ এবং গোয়েন্দা আধিকারিকরা। শুধু তাই নয়, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেন পুলিশ আধিকারিকরা। কার্যত ২৪ ঘন্টার মধ্যেই বড় সাফল্য পুলিশের। অভিযোগের কয়েক ঘন্টার মধ্যেই শিলিগুড়ি থেকে এক মহিলা ও তিনজন পুরুষকে গ্রেফতার করে পুলিশ। একই সঙ্গে চারজন মহিলাকে উদ্ধার করা হয়।

আর এরপরেই শনিবার প্রধাননগর থানায় সাংবাদিক বৈঠকে মুখোমুখি হন ডিসিপি ট্রাফিক অভিষেক গুপ্তা।। তিনি বলেন, তদন্তের স্বার্থে ধৃতদের নাম পরিচয় গোপন রাখা হয়েছে। তবে অভিযোগকারী মহিলা ও আরও তিনজন মহিলাকে উদ্ধার করা হয়েছে। ধৃতদের হেফাজতে নিয়ে তাদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না তা তদন্ত করা হচ্ছে।

ইতিমধ্যে ধৃতদের জেরা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। পুলিশের প্রাথমিক ধারনা বড়সড় একটা চক্র এর পিছনে কাজ করছে। এমনকি বড় মাথাও থাকতে পারে বলে অনুমান তদন্তকারীদের। যদিও এই বিষয়ে কিছু জানানো হয়নি পুলিশের তরফে। তবে এই ঘটনার একেবারে গভীরে গিয়ে তদন্ত করছেন রাজ্য পুলিশের আধিকারিকরা।

ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে বলেই খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+