Suvendu Adhikari: উত্তরকন্যায় বিজেপির পথ আটকালো পুলিশ, বদলা নেওয়ার হুমকি শুভেন্দু অধিকারীর

উত্তরকন্যায় ঢুকতে পারলেন না শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গের পুলিশের সঙ্গে তীব্র বাকবিতন্ডায় জড়িয়ে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা। আগামী সময়ে বিজেপি ক্ষমতায় আসবে৷ সুদে - আসলে এই ঘটনার শোধ তোলা হবে। এমনই হুমকি দিলেন শুভেন্দু।

মঙ্গলবার সকাল থেকেই শিলিগুড়ির রাজনৈতিক আবহাওয়া তেঁতে আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সভা করেন। পাল্টা সভার ডাক দেওয়া হয়েছিল বিজেপির তরফে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন দুপুরে সভা করেন শিলিগুড়িতেই।

শুভেন্দু অধিকারী

সভার পরে উত্তরকন্যা যেতে চান শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন অন্যান্য বিজেপি বিধায়ক, নেতারা। কিন্তু রাজ্যের বিরোধী দলের নেতাদের সেখানে যেতে দেওয়া হল না। পুলিশ আটকে রাখল এলাকা। চরম অশান্তির পরিবেশ তৈরি হয়ে যায় সেখানে। দেখা যায় মহিলা পুলিশদের ব্যারিকেডের সামনের সারিতে রাখা হয়েছে।

মহিলা পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি সম্ভব নয়। সেজন্যই বিজেপির পথ আটকাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। এমনই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। শুভেন্দু অধিকারী বলেন, " মহিলা পুলিশ এনে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা তাদের মায়ের চোখে দেখি। তাদের সঙ্গে যাতে ধাক্কাধাক্কি হয়, সেজন্য তাদের দাঁড় করানো হয়েছে৷

উত্তরকন্যায় প্রশাসনিক কাজকর্ম হয় উত্তরবঙ্গের। এই অংশের মানুষ একাধিক সরকারি প্রকল্প থেকে বঞ্চিত। এই অভিযোগ বিরোধীদের। উত্তরকন্যায় কেমন কাজ হচ্ছে? তাই দেখতেই সেখানে যেতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারীরা। কিন্তু তাঁদের পৌঁছাতেই দিল না পুলিশ। ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা আছে। তাই যাওয়া যাবে না। এমন কথাই জানানো হয় পুলিশের থেকে।

তাঁদের পথে আটকানোয় মেজাজ হারান শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। শুভেন্দু কার্যত দেখে নেওয়ার হুমকি দেন। তিনি বলেন, " সুদে - আসলে যদি এই বদলা না নিতে পারি, আমার নাম শুভেন্দু নয়। আমি মমতাকে হারানো লোক। ওঁকে প্রাক্তন করে ছাড়ব।"

মুখ্যমন্ত্রী এখানে বিয়েবাড়ি খেতে এসেছিলেন। আর চা বাগানে ছবি তুলতে এসেছিলেন। এই কটাক্ষ করেছেন তিনি৷ সরকারি পরিষেবা থেকে উত্তরবঙ্গ বঞ্চিত৷ কিন্তু মুখ্যমন্ত্রী বিয়েবাড়ি নিয়ে ব্যস্ত। এমনই কটাক্ষ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+