বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে আটক করল পুলিশ, শিলিগুড়িতে বিক্ষোভ

শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে আটক করল পুলিশ। বিধায়ক সহ অনুগামীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন। পুলিশের কথা না শোনায় তাদের আটক করা হয়। এই ঘটনায় সোমবার বিকেল থেকেই রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে। কিন্তু কীসের জন্য বিজেপি বিধায়ক অবস্থান বিক্ষোভ দেখাচ্ছিলেন?

কেনই বা বিধায়ককে আটক করা হল? শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। আগামী কাল মঙ্গলবার ওই সভা হবে। স্টেডিয়ামে খেলার পরিবর্তে মুখ্যমন্ত্রীর সভা হবে। ওই সভার বিরুদ্ধে অবস্থান-বিক্ষোভে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। বিক্ষোভে বসার আগেই বিধায়ক সহ বিক্ষোভকারীদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

Shankar Ghosh

শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের খেলা চলছিল। কিন্তু তারই মধ্যে মুখ্যমন্ত্রীর সভার জন্য খেলা পিছিয়ে দেওয়া হয়। খেলার মাঠে এভাবে সভা কেন? প্রশ্ন তুলেছেন বিজেপির নেতারা। একদিকে যেমন খেলা পিছিয়ে দেওয়া হল। অন্য দিকে মাঠও নষ্ট হয়ে খেলার উপযোগী থাকে না। এমনই বিধায়কের দাবি।

এই সব একাধিক কারণে বিধায়ক খেলোয়ার ও ক্রীড়া প্রেমীদের সঙ্গে নিয়ে বিক্ষোভ কর্মসূচির সিদ্ধান্ত নেন। আজ সোমবার বিকেল চারটা থেকে আগামী কাল সকাল আটটা পর্যন্ত ধর্না, অবস্থান কর্মসূচি নেওয়া হয়। অর্থাৎ মুখ্যমন্ত্রীর সভার অনেক আগেই ধর্না তুলে নেবেন বলে জানিয়েছিলেন বিধায়ক।

সেই মতো আজ বিকেলে নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। বিধায়ক বিক্ষোভে বসতে গেলেই শুরু হয় বিবাদ। পুলিশ বিক্ষোভ করতে বাধা দেয়। জোর করে ধর্নায় বসতে গেলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে এক প্রকার খণ্ডযুদ্ধ বেঁধে যায়।

এরপর বিধায়ক সহ বিক্ষোভকারীদের টেনেহিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হয়। নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি থানায়। বিধায়কের সঙ্গে থানায় দেখা করতে আসেন বিজেপি নেতারা। থানা চত্বরে অবস্থান বিক্ষোভে সামিল হন। থানার সামনেই বিজেপির বিক্ষোভ চলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+