মুসলিম ভোটও আর আপনার হাতে নেই! আপনি হারছেন দিদি: তীব্র আক্রমণ মোদীর

রাজ্যে তৃতীয় দফার ভোট চলাকালীন মঙ্গলবার দু’টি জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রথমটি কোচবিহারে রাসমেলার মাঠে। দ্বিতীয়টি হাওডার ডুমুরজলায়। প্রথম সভা থেকেই মমতা বন্দ্যপাধ্যায়কে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র

আপনার ব্যবহারই বলে দিচ্ছে অপনি হেরে গিয়েছেন। ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

আপনি হারছেন দিদি: তীব্র আক্রমণ মোদীর

একদিকে যখন ভোট চলছে অন্যদিকে তখন বাংলায় এসে সভা থেকে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে মোদী বলেন, আপনি বাংলার মানুষের বিশ্বাস ভেঙেছেন। কয়লা ধুলেও ময়লা যায় না।

মমতাকে নিশানা করে কটাক্ষ করেছেন মোদী। বাংলার ভোটারদের নিজের জমিদারি ভাবছেন মোদী। এমনই তীব্র আক্রমণ শানিয়েছেন মোদী। শুধু তাই নয়, সংখ্যালঘু ভোট নিয়েও তীব্র আক্রমণ প্রধানমন্ত্রীর

কোচবিহারের সভায় এদিন প্রধানমন্ত্রী মোদী দাবি করেন যে, "মমতা বন্দ্যোপাধ্যায় জনসমক্ষে সব মুসলমানকে এক হতে আহ্বান করেছেন। বলেছেন, সব মুসলমান এক হও, ভোট ভাগ হতে দিও না। আপনি এসব বলছেন মানে আপনিও বুঝতে পারছেন, মুসলিম ভোটব্যাংকও আপনার হাতে নেই। মুসলিমরাও আপনার সঙ্গে নেই। আপনাকে জনসমক্ষে এসব বলতে হচ্ছে মানে আপনি ভোটে হারছেন এটা নিশ্চিত।"

প্রধানমন্ত্রী মোদীর অভিযোগ, মমতা যেমন বলছেন, তেমন যদি আমি বলতাম যে, সব হিন্দু এক হয়ে বিজেপিকে ভোট দাও, তাহলে নির্বাচন কমিশন আমাকে ৭-৮ দিনের জন্য নোটিস দিয়ে দিত।

প্রধানমন্ত্রীর দফতরেও নোটিস আসে। জানি না, কমিশন আপনাকে নোটিস দেবে কিনা। কিন্তু আপনার বক্তব্য বলে দিচ্ছে আপনি হারছেন।" মোদীর অভিযোগ, ১০ বছর রাজ্যে তৃণমূল স্রেফ তোষণ করেছে। উন্নয়ন করেনি।

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা নিয়েও রাজনীতি করেন বলেও এদিন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেবন্দ্র মোদী। দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের তিনি জন্মদিনে চিঠি লিখে পাঠান। মমতা বন্দ্যোপাধ্যায়কেও বাংলাতে চিঠি লিখে পাঠিয়েছিলেন।

তার উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে গুজরাতিতে চিঠির উত্তর দিয়েছিলেন। সেটা অত্যন্ত ভাল লেগেছিল তাঁর। এদিন প্রচার সভা থেকে এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী।

কিন্তু একুশের ভোটে ভাষা নিয়ে যেভাবে মমতা লাগাতার তাঁদের আক্রমণ করে চলেছে তা কোনও ভাবেই শোভনীয় নয়। কারণ ভারত বিচিত্র ভাষাভাষির দেশ।

এদিন সভা থেকে বাংলার ভোটারদের পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলার ভোটারদের অপমান করেন দিদি। এমনটাই মন্তব্য প্রধানমন্ত্রীর।

তিনি বলেন টাকা নিয়ে ভোট দেন। তার জবাব দেওয়ার সময় এসে গিয়েছে। সব অপমানের জবাব দিতে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। বাংলাকে দুর্নীতি মুক্ত করে গড়ে তুলতে বিজেপির সরকার গড়তেই হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+